শিরোনাম
◈ নীরবে মদ বিক্রি শুরু করেছে সৌদি আরব, কিনতে পারছেন যারা ◈ যমুনার সামনে বিক্ষোভে অধিকাংশই লাঠির আঘাতে আহত: ঢামেক পরিচালক (ভিডিও) ◈ শাহবাগে অবস্থান কর্মসূচি স্থগিত, যানচলাচল স্বাভাবিক ◈ ফের রণক্ষেত্র শাহবাগ, পুলিশের লাঠিচার্জে ছত্রভঙ্গ আন্দোলনকারীরা ◈ মালয়েশিয়া ছাড়ছে অবৈধ অভিবাসীরা, শীর্ষে বাংলাদেশিরা ◈ বাংলা‌দেশবী‌হিন বিশ্বকাপের পর্দা উঠ‌ছে শ‌নিবার, জমকা‌লো উদ্বোধনী অনুষ্ঠানে যা থাকছে ◈ কর্মস্থলে ডে-কেয়ার ও ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপনের প্রতিশ্রুতি বিএনপির ◈ যমুনার সামনে সংঘর্ষের সময় ‘গুলি ছোড়া হয়নি’, দাবি প্রধান উপদেষ্টার দপ্তরের ◈ উন্নত দেশের সঙ্গে প্রথম পূর্ণাঙ্গ অর্থনৈতিক চুক্তিতে বাংলাদেশ ◈ জুলাই সনদ জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: তারেক রহমান

প্রকাশিত : ০২ জুন, ২০২০, ১০:২৪ দুপুর
আপডেট : ০২ জুন, ২০২০, ১০:২৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] যাত্রী সংকটের কারণে ৩ রুটে বিমানের অভ্যন্তরীণ ফ্লাইট বাতিল

লাইজুল ইসলাম : [২] মঙ্গলবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ কর্মকর্তা তাহেরা খন্দকার বলেন, আমরা প্রত্যেকটি টিকিটের বিপরীতে ভাড়া ৬০০-৮০০ টাকা পর্যন্ত কমিয়েছি। এটা ওয়েবসাইটে গেলেই দেখতে পারবেন।

[৩] তাহেরা খন্দকার বলেন, তারপরও যাত্রীরা আসছে না। তাই আমাদের ফ্লাইট বন্ধ করতে বাধ্য হয়েছি। খালি ফ্লাইট চালিয়ে তো ক্ষতি হবে।

[৪] দুই মাসের বেশি সময় বন্ধ থাকার পর সোমবার (১ জুন) থেকে শর্তসাপেক্ষে শুরু হয়েছে অভ্যন্তরীণ রুটের ফ্লাইট।

[৫] যাত্রীদের আসন বিন্যাসেও আনা হয়েছে পরিবর্তন। এক যাত্রী বসার পর পাশের একটি আসন শূন্য রেখে বসানো হচ্ছে আরেকজনকে।

[৬] করোনা পরিস্থিতিতে বিমানের সব ফ্লাইটই বাতিল করা হয়েছিলো। পররর্তীতে সৈয়দপুর, চট্টগ্রাম ও সিলেট রুটে ফ্লাইট চালু করা হয়।  সম্পাদনা : ইকবাল খান

  • সর্বশেষ
  • জনপ্রিয়