শিরোনাম
◈ ভারতে থাকা শেখ হাসিনাকে ফেরাতে দিল্লির সঙ্গে আলোচনা চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ বেনাপোল বন্দরে প্রতারক চক্রের দৌরাত্ম্য, পাসপোর্টধারীর ৩০ হাজার টাকা ছিনতাই ◈ জুলাই আন্দোলনের শহীদ-আহতদের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত অবৈতনিক শিক্ষার নির্দেশ ◈ আওয়ামী শাসনামলের তিনটি নির্বাচনের পোস্টমর্টেম হওয়া প্রয়োজন: তথ্যমন্ত্রী ◈ সাকিব আল হাসান শুধু অবসরের জন্য নয়, ফিরলে দীর্ঘ সময়ের জন্য ফিরবেন, আশা হাবিবুল বাশার সুমনের ◈ জুলাই সনদ বাস্তবায়ন কোন পথে, উত্তপ্ত হতে পারে সংসদ ◈ সংসদে ১১ জুন নতুন বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী ◈ বিএনপি সরকারকে ধন্যবাদ দিলেন আসিফ নজরুল ◈ সিঙ্গাপুরে চিকিৎসাধীন মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি ◈ রমজানের ঘাটতি পূরণে ১০ শনিবার খোলা থাকবে প্রাথমিক বিদ্যালয়

প্রকাশিত : ০২ জুন, ২০২০, ০৯:২৭ সকাল
আপডেট : ০২ জুন, ২০২০, ০৯:২৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] তিয়েনআনমেনের স্মরণে অনুষ্ঠিতব্য আলোকমিছিল প্রথমবারের মতো নিষিদ্ধ করলো হংকং

আসিফুজ্জামান পৃথিল : [২] কর্তৃপক্ষ অবশ্য বলছে করোনাভাইরাসের কারণে সৃষ্ট স্বাস্থ্য সতর্কতার অংশ হিসেবেই এটি নিষিদ্ধ করা হয়েছে। তবে অনেকে মনে করছেন, চীনের প্রস্তাবিত একটি নতুন আইনের অংশ হিসেবেই এটি নিষিদ্ধ হলো। বিবিসি, সিএনএন, এনপিআর

[৩] চীনের মধ্যে শুধু হংকং আর ম্যাকাওতেই ১৯৮৯ সালে তিয়েনআনমেন স্কয়ারে গণতন্ত্রপন্থীদের উপর চালানো রক্তাক্ত অভিযানের প্রতিবাদ করা যায়। মেইনল্যান্ড চীনে এটি নিয়ে কথা বলা নিষিদ্ধ।

[৪] আগামী ৪ জুন এই ঘটনার ৩১তম বার্ষিকী। গত ৩০ বছর ধরেই হংকংয়ে নিয়মিত এই মিছিল অনুষ্ঠিত হয়ে আসছে।

[৫] আগামী বছর এই মিছিল আয়োজন করা যাবে কিনা তা স্পষ্ট নয়। কারণ তখন চীনের নতুন একটি আইন কার্যকর থাকার কথা। এই আইন অনুযায়ী বেইজিং এর সমালোচনা সন্ত্রাসবাদ এবং রাষ্ট্রের অখণ্ডতার প্রতি হুমকি বলে বিবেচনা করা যেতে পারে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়