শিরোনাম
◈ দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় বিএনপি: নতুন সরকারের অগ্রাধিকার হতে পারে যেসব বিষয় ◈ ফাঁসির দণ্ডাদেশ থেকে খালাস পেয়ে সংসদের পথে বাবর, পিন্টু ও আজহারুল ইসলাম ◈ ‌‌টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকা‌পে ভারত-পাকিস্তান ম্যাচ হওয়া নিয়ে শঙ্কা! ◈ গণভোটে ‘হ্যাঁ’ জিতে যাওয়ায় যেসব পরিবর্তন আসতে পারে ◈ কতটা ক্ষমতাধর একজন এমপি, তিনি কী কী কাজ করেন? ◈ অনেকেই ধারণা করছেন নির্বাচন শেষ হলে আমি যুক্তরাজ্যে ফিরে যাব: তাসনিম জারা ◈ অর্থনীতি সচল করাই আগামী সরকারের প্রধান চ্যালেঞ্জ: ফখরুল ইসলাম ◈ গণতান্ত্রিক অধিকারের জন্য বিএনপি সব সময় লড়াই করেছে তারই বহিঃপ্রকাশ এই বিজয়: মির্জা ফখরুল ◈ মন্ত্রিসভা নিয়ে যা বললেন সালাহউদ্দিন ◈ ভোটে জিতেই আওয়ামী লীগের অফিস খুলে দিলেন বিএনপি নেতা (ভিডিও)

প্রকাশিত : ০২ জুন, ২০২০, ০৯:৩৪ সকাল
আপডেট : ০২ জুন, ২০২০, ০৯:৩৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চলতি বছরে ফ্রান্সের অর্থনীতি ১১ শতাংশ ধসে যাবে : লি মেয়ার

মুসা আহমেদ : [২] করোনা মহামারীর কারণে ২০২০ সালে ফ্রান্সের অর্থনীতি ১১ শতাংশ ধসে যাবে বলে মনে করছেন দেশটির অর্থমন্ত্রী ব্রæনো লি মেয়ার। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, সামনের দিনগুলোতে অনেক কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে যাচ্ছে দেশ। রয়টার্স

[৩] লি মেয়ার বলেন, করোনা মহামারীর কারণে আমাদের অর্থনীতি এখন জর্জরিত। বৈশ্বিক এ ভাইরাসে গণস্বাস্থ্য সুরক্ষার বিষয়টি প্রাধান্য দিয়ে আমারা কার্যকরী বেশকিছু পদক্ষেপ নিয়েছি। ফলে করোনা অনেকাংশে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। এ কারণে প্রায় তিন মাস বন্ধ রাখা হয় বাণিজ্যিক প্রতিষ্ঠানসহ অর্থনৈতিক সকল কর্মকাÐ। ফলে অর্থনীতিতে বড় ধসের সম্মুখীন হয় দেশ।

[৪] তিনি বলেন, অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়াতে আমরা আর্থিক প্রণোদনা ও ভর্তুকি নিয়ে পরিকল্পনা করছি। এরইমধ্যে ১১ শতাংশ অর্থনৈতিক ধস ধারণা করে এরইমধ্যে জাতীয় বাজেটে পরিবর্তন আনা হয়। এর আগে ৮ শতাংশ ধসের পূর্ভাবাস দেয় সংশ্লিষ্টরা।

[৫] তিনি আরো বলেন, মঙ্গলবার থেকে চালু করা হয়েছে আরো ৩ লাথ ক্যাফে, রেঁস্তোরা ও বার। এসব প্রতিষ্ঠান অর্থনীতিকে ঘুরেঁ দাঁড়াতে সহযোগিত করবে। অর্থনীতিকে টিকিয়ে রাখতে এসব প্রতিষ্ঠান চালু করা হলেও সামনের দিনগুলোর আর্থ-সামাজিক ক্ষেত্রে আরো কঠিন সময় অপেক্ষা করছে আমাদের জন্য। খুচরা বাণিজ্যিক প্রতিষ্ঠানের দেউলিয়াত্ব যাতে এড়ানো যায় সেই সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়