শিরোনাম
◈ কাতারে গ্রেপ্তার সাবেক বিমান বাহিনী প্রধান শেখ আব্দুল হান্নান ◈ মাদকবিরোধী অভিযানে প্রতিমন্ত্রী ইশরাকের অস্ত্র প্রদর্শনের বিষয়টি পুলিশ তদন্ত করছে: ডিবি প্রধান ◈ টেকনাফে আবারও সক্রিয় মানবপাচার চক্র, অপহরণ করে সাগরপথে পাচার হচ্ছে মানুষ! ◈ ৬৬৬ কোটি টাকা কর আদায়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করল ড. ইউনূসের গ্রামীণ কল্যাণ ◈ দেশের সার্বভৌমত্ব রক্ষায় আধুনিক ও প্রযুক্তিনির্ভর সশস্ত্র বাহিনী গড়ার ঘোষণা প্রধানমন্ত্রী তারেক রহমানের ◈ যুক্তরাজ্যে হোটেল-রেস্তোরাঁসহ বিভিন্ন খাতে এক লাখ তরুণকে নিয়োগ দেয়া হবে ◈ ইয়েমেনে হুথিবিরোধী যুদ্ধে ফিরছে আমিরাত, সৌদি আরবের সঙ্গে নতুন সামরিক সহযোগিতা ◈ ৭৬ মি‌নিট পর্যন্ত ১ গো‌লে পি‌ছি‌য়ে থে‌কে ৩-১ এ জিত‌লো পিএস‌জি ◈ দিয়াসের হ্যাটট্রিক, লাইপজিগকে ৬-১ গো‌লে হারা‌লো বায়ার্ন মিউনি‌খ ◈ চীনের প্রভাবের মধ্যে বাংলাদেশের প্রথম অর্থনৈতিক চুক্তি এগিয়ে নিতে চায় জাপান!

প্রকাশিত : ০২ জুন, ২০২০, ০৫:১৬ সকাল
আপডেট : ০২ জুন, ২০২০, ০৫:১৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পাবনায় একাধিক মামলার পলাতক আসামিকে কুপিয়ে হত্যা

পাবনা প্রতিনিধি: [২] পাবনায় একাধিক মামলার পলাতক আসামি অন্তর হোসেনকে (২৫) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের দৃর্বৃত্তরা। দুর্বৃত্তরা কুপিয়ে অন্তরের দেহ থেকে দুটি হাত বিচ্ছিন্ন করে ফেলে।

[৩] সোমবার (১ জুন) বিকাল চারটার দিকে জেলার সাঁথিয়া উপজেলার আতাইকুলা থানার গাঙ্গোহাটি মানিকতলা গ্রামে এ ঘটনা ঘটে।

[৪] নিহত অন্তর উপজেলার আর আতাইকুলা ইউনিয়নের গাঙ্গোহাটি মানিকতলা গ্রামের নজরুল ইসলামের ছেলে।

[৫] পুলিশ ও স্থানীয়রা জানান, সোমবার বিকেলে অন্তর নিজ বাড়ির পাশে ঘোরাঘুরি করছিল। এসময় পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের লোকজন ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তার দুই হাত শরীর থেকে বিছিন্ন করে ফেলে রেখে যায়।

[৬] পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। গুরুতর অবস্থায় অন্তরকে রাজশাহী নেওয়ার পথে সন্ধ্যার দিকে তার মৃত্যু হয়।

[৭] আতাইকুলা থানার অফিসার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিরুল আলম জানান, অন্তর চারটি মামলার পলাতক আসামি। সে সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত ছিল।

[৮] ধারণা করা হচ্ছে, এসব কারণেই প্রতিপক্ষ গ্রুপের লোকজন তাকে হত্যা করতে পারে। পুলিশ ঘটনাটি খতিয়ে দেখছে। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি নাছিরুল আলম। সম্পাদনা:জেরিন আহমেদ

  • সর্বশেষ