শিরোনাম
◈ ঢাকাসহ আশপাশে দুপুরের মধ্যে বৃষ্টি ও দমকা হাওয়ার সম্ভাবনা: আবহাওয়া অধিদপ্তর ◈ হরমুজ প্রণালির পর ওমান উপসাগরে নিয়ন্ত্রণের দাবি ইরানের নৌবাহিনীর ◈ আরেকটি পদ্মা সেতুসহ তিন মেগা প্রকল্পে বদলাবে যোগাযোগ ব্যবস্থা ◈ ইরানি হামলার শঙ্কায় মধ্যপ্রাচ্যের মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোতে অনলাইনে ক্লাস শুরু ◈ সাগরপথে ইতালি প্রবেশে শীর্ষে বাংলাদেশ, বাড়ছে মৃত্যু-নিখোঁজ ◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল

প্রকাশিত : ০২ জুন, ২০২০, ০৪:৪৪ সকাল
আপডেট : ০২ জুন, ২০২০, ০৪:৪৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জর্জ ফ্লয়েড হত্যা: আন্দোলনকারীদের সমর্থন দিলেন ওবামা

ডেস্ক রিপোর্ট : পুলিশ হেফাজতে কৃষ্ণাঙ্গ যুবকের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে ফুঁসে উঠেছে যুক্তরাষ্ট্র। পুরো দেশটিতে চলছে তুমুল বিক্ষোভ। এমন পরিস্থিতে মার্কিন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবাম বললেন, যারা বিক্ষোভ করছেন তারা সমর্থন পাওয়ার যোগ্য। আর যুক্তরাষ্ট্রের এমন সংকট রাজনৈতিকভাবে মোকাবেলার আহ্বান জানিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।

একটি টুইট বার্তায় ওবামা বলেন, আমাদের অল্পসংখ্যক লোক যারা সহিংসতার পথ অনুসরণ করছেন তাদের নিন্দা করা উচিৎ । তবে বেশিরভাগ দুর্বার আন্দোলনকারীরা আমাদের শ্রদ্ধা এবং সমর্থন পাওয়ার যোগ্যতা রাখেন। এই আন্দোলনের উদ্দেশ্য হলো জনসচেতনতা বাড়ানো। অবিচারকে সামনে তুলে আনা। কিন্তু আমাদের এই দাবিকে একটি নির্দিষ্ট আইন এবং প্রাতিষ্ঠানিক চর্চায় পরিণত করতে হবে।

গত ২৫ মে যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের বড় শহর মিনিয়াপলিসে পুলিশের হাতে জর্জ ফ্লয়েড নামে এক কৃষ্ণাঙ্গ নির্মমভাবে নিহত হন। এরপরই শুরু হয় বিক্ষোভ। যা এখন পুরো যুক্তরাষ্ট্রজুড়ে ছড়িয়ে পড়েছে। যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত প্রায় চার হাজার আন্দোলনকারীকে আটক করেছে পুলিশ। এনডিটিভি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়