শিরোনাম
◈ বাংলাদেশে টমেটো ও আলুর সংগ্রহ-পরবর্তী বিভিন্ন পর্যায়ে নষ্ট এক-তৃতীয়াংশ ধানে ১০.২৪% ◈ ত্রিদেশীয় সিরিজে প্রথম ম‌্যাচ সন্ধ‌্যায়, মু‌খোমু‌খি বাংলা‌দেশ ও জিম্বাবু‌য়ে ◈ মেসি-পরবর্তী যুগে আর্জেন্টিনার প্রথম দুই প্রতিপক্ষ চূড়ান্ত ◈ আগামী ২৪ ঘণ্টায় যেসব বিভাগে বৃষ্টি হতে পারে ◈ উত্তরায় কিশোর গ্যাংয়ের দাপট, মাদক সিন্ডিকেট ও দখলদারি নিয়ন্ত্রণে ‘দে লাড়া’ গ্রুপ (পিচ্চি সানি) ◈ ইমরান খান, ক্যালিস, ও সোবার্সের তালিকায় সাকিব আল হাসান ◈ ভারত কোটি টাকা আয় করবে, আর বঞ্চিত হ‌বে ওয়েস্ট ইন্ডিজ? ◈ হুতির হামলা আম‌লে নি‌চ্ছে না  সৌ‌দি আরব, যথাসময়ে এশিয়ান কাপ ফুটবল আয়োজনের ঘোষণা ◈ উপসাগরীয় অবকাঠামোয় ইরানের নিখুঁত হামলা, চাপে যুক্তরাষ্ট্রের যুদ্ধপরিকল্পনা ◈ গণপিটুনিতে ৯ মাসে ১৭১ মৃত্যু, ‘মব’ কি সংঘবদ্ধ অপরাধের নতুন কৌশল?

প্রকাশিত : ০২ জুন, ২০২০, ০৪:৪০ সকাল
আপডেট : ০২ জুন, ২০২০, ০৪:৪০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পথেই মৃত্যু মৌসুমী শ্রমিকের, করোনার ভয়ে রাস্তায় দেহ ফেলে পালালো পরিবার

ইয়াসিন আরাফাত : [২] শনিবার ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের প্রয়াগরাজে। কয়েকদিন আগেই মুম্বই থেকে প্রয়াগরাজে গ্রামের বাড়িতে ফেরেন বছর ৩৫-এর ওই মৌসুমী শ্রমিক। শনিবার শারীরিক অবস্থার অবনতি হলে, তাকে প্রয়াগরাজের এসআরএন হাসপাতালে নিয়ে যান পরিবারের সদস্যরা। হাসপাতাল থেকে ফেরার পথেই মৃত্যু হয় ওই শ্রমিকের। কিন্তু করোনার ভয়ে রাস্তাতেই দেহ ফেলে পালান পরিবারের লোকজন। এই সময়, আজকাল, ইন্ডিয়া টুডে

[৩] শনিবার সকাল এগারোটা নাগাদ প্রয়াগরাজের রানিগঞ্জ থানা এলাকার দামদাম গ্রামের রাস্তায় দেহটি পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ও স্বাস্থ্যকর্মীরা ছুটে আসেন। দেহ শনাক্ত করে মৃতের পরিবারের খোঁজ পায় পুলিশ। কিন্তু সেই পরিবারকে শেষকৃত্যের জন্য রাজি করাতে খুব কষ্ট হয় পুলিশ কর্মীদের।

[৪] রানিগঞ্জের ডেপুটি পুলিশ সুপার অতুল অঞ্জন ত্রিপাঠী জানিয়েছেন, 'দিন চারেক আগে গ্রামে ফেরেন ওই মৌসুমী শ্রমিক। থার্মাল স্ক্রিনিং ও স্বাস্থ্য পরীক্ষার পর তাকে ২১ দিন কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দেয়া হয়। হাসপাতাল থেকে ফেরার পথেই মৃ্ত্যু হয় তার। কিন্তু করোনার ভয়ে রাস্তাতেই দেহ ফেলে পালান পরিবারের লোকজন। তার দীর্ঘদিন শ্বাসকষ্ট ও হৃদযন্ত্রে সমস্যা ছিল।'

[৫] স্বাস্থ্যকর্মীরা জানান, করোনার কারণে ওই পরিযায়ী শ্রমিকের মৃত্যু হয়নি। পুলিশ ও স্বাস্থ্যকর্মীদের অনেক বোঝানোর পর শেষকৃত্যে রাজি হন পরিবারের লোকজন। শেষমেষ রোববার পিপিই পরে মৃত পরিযায়ী শ্রমিকের শেষকৃত্য সম্পন্ন করেন তারা।

  • সর্বশেষ