শিরোনাম
◈ জ্বালানি অনিশ্চয়তায় ছাদভিত্তিক সৌরবিদ্যুতে ঝুঁকছে কারখানাগুলো, সক্ষমতা ৫০০ মেগাওয়াট ছাড়িয়েছে ◈ ২০৩০ সালে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ করবে ইইউ ◈ ব্যাংকঋণে শীর্ষে সরকার, বিদ্যুৎ-জ্বালানি ও সার খাতে বাড়বে ভর্তুকি ◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব ◈ সিঙ্গাপু‌রের কা‌ছে এক গো‌লে হে‌রে এশিয়ান কাপ বাছাই শেষ করলো বাংলাদেশ ◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ০২ জুন, ২০২০, ০৪:২৩ সকাল
আপডেট : ০২ জুন, ২০২০, ০৪:২৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] টেকনাফে এক মাসে বিজিবি’র অভিযানে ১০ কোটি ৫২ লাখ টাকার ইয়াবা,চোরাই পন্য উদ্ধার : আটক ৫

ফরহাদ আমিন, টেকনাফ(কক্সবাজার) : [২] কক্সবাজারের টেকনাফ সীমান্তে মে মাসে বিজিবির অভিযানে ১০ কোটি ৫২ লাখ ৪২ হাজার ৭শ' ২১ টাকার ইয়াবা ও চোরাই পন্য উদ্ধার করা হয়েছে।এ সব জব্দের ঘটনায় বন্দুক যুদ্ধে এক মাদক পাচারকারী নিহত ও ৫ জনকে আটক করা হয়। ১৪ টি মামলা দায়ের করা হয়েছে।

[৩] টেকনাফ ২ বর্ডার গার্ড বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ ফয়সল হাসান খান জানান,মে মাসে সীমান্ত ও চেকপোষ্টে বিজিবির জওয়ানরা অভিযান চালিয়ে ৩ লাখ ৪০ হাজার ৬২৩ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। ইয়াবা ট্যাবলেটের আনুমানিক মূল্য ১০ কোটি ২১ লাখ ৪৬ হাজার ৯শ' টাকা। এই সব ইয়াবা,জব্দের ঘটনায় বন্দুকযুদ্ধে এক পাচারকারী নিহত ও আট মামলায় ৫ জনকে আটক করা হয়। বিজিবি সীমান্ত ও চেকপোস্ট থেকে ৩৪ হাজার টাকা মূল্যের ২ কেজি গাঁজা, ১৬ বোতল মিয়ানমার মদ, ১২ বোতল লেজার বিয়ার জব্দ করা হয়। এতে তিনটি মামলায় দায়ের করা হয়েছে। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। এছাড়া সীমান্তের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৩০ লাখ ৩ হাজার ৮শ' ২১ টাকা মূল্যের চোরাই পন্য জব্দ করা হয়েছে। দুইটি মামলা দায়ের করা হয়েছে।কাউকে আটক করা সম্ভব হয়নি।

[৪] তিনি আরো জানান,বিজিবির জওয়ানরা সীমান্তে অভিযান চালিয়ে দেশী তৈরি একটি বন্দুক,দুটি রাউন্ড কার্তুজের খালী খোসা ও একটি ধারালো কিরিচ উদ্ধার করা হয়েছে। তবে সীমান্তে যে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে বিজিবি সর্তকতার সাথে দায়িত্ব পালন করছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়