শিরোনাম
◈ তৃতীয় দফায় মিসাইল ছুড়ল ইরান, ইসরায়েলজুড়ে বাজলো সাইরেন ◈ জ্বালানি সংকট সামাল দিতে দ্বিগুণ দামে এলএনজি কিনল সরকার ◈ উপসাগরে মার্কিন ঘাঁটিতে হামলা: ইরানকে গোয়েন্দা তথ্য দিচ্ছে রাশিয়া  ◈ জ্বালানি, রপ্তানি ও রেমিট্যান্স—যুদ্ধের প্রভাবে বাড়ছে অর্থনৈতিক ঝুঁকি ◈ ‘গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা পাচ্ছেন খালেদা জিয়া ◈ জ্বালানি তেল পাচার রোধে বেনাপোল সীমান্তে বিজিবির নিরাপত্তা জোরদার ◈ আমার ফ্ল্যাট থেকে কয়েক কদম দূরেই ‘যমুনা’, যেখানে ঘটেছে অসংখ্য নাটকীয় ঘটনা: শফিকুল আলম ◈ ঈদকে সামনে রেখে এলিফ্যান্ট রোড ও নিউমার্কেটে ক্রেতাদের উপচে পড়া ভিড় ◈ ইরান–সংঘাত থামাতে কিছু দেশের মধ্যস্থতার চেষ্টা: পেজেশকিয়ান ◈ জ্বালানি তেলের দাম নিয়ে আতঙ্ক, যে বার্তা দিলেন জ্বালানিমন্ত্রী ও প্রতিমন্ত্রী

প্রকাশিত : ০২ জুন, ২০২০, ০২:৪০ রাত
আপডেট : ০২ জুন, ২০২০, ০২:৪০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ময়মনসিংহের বিদায়ী বিভাগীয় কমিশনারের বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ দিতে পারলে ৫০ হাজার টাকা পুরস্কারের ঘোষণা

আবদুল্লাহ আল আমীন, ময়মনসিংহ : [২] সোমবার (১ জুন) ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে বিভাগীয় কমিশনার খোন্দকার মোস্তাফিজুর রহমানের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এসময় নিজের বক্তব্যে তিনি বলেন, কর্মকালীন সময়ে আমার বিরুদ্ধে কোনো প্রকার ঘুষ ও দুর্নীতির প্রমাণ কেউ দিতে পারলে তাকে ৫০ হাজার টাকা পুরস্কার দেয়া হবে।

[৩] বিদায়ী বিভাগীয় কমিশনার বলেন, ১০ মাস আগে আমি এ বিভাগে যোগদান করেছি। তখন সুধী ও সাংবাদিকদের উদ্দেশে বলেছিলাম, আমি ঘুষ ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নিবো। সে লক্ষ্যেই বিগত ১০ মাস ঘুষ ও দুর্নীতির ঊর্ধ্বে থেকে কাজ করেছি।

[৪] কর্মকালীন সময়ে আমি জ্ঞানত কারো প্রতি কোনো অন্যায় করেননি বরং সর্বত্র ন্যায় বিচার প্রতিষ্ঠার চেষ্টা করেছি জানিয়ে তিনি বলেন, ঘুষ-তদবির ছাড়াই ১৭ জন চতুর্থ শ্রেণির কর্মচারীকে নিয়োগ দেয়া হয়েছে ।

[৫] এসময় অনুষ্ঠানে ময়মনসিংহের সিটি করপোরেশনের মেয়র ইকরামুল হক টিটু, নব যোগদানকৃত বিভাগীয় কমিশনার মো. কামরুল হাসান ও জেলা প্রশাসক মো. মিজানুর রহমানসহ রাজনৈতিক, ব্যবসায়ী, সাংবাদিক ও সরকারি কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়