শিরোনাম
◈ ইসরায়েলকে ‘শয়তান’ বলায় পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীকে নেতানিয়াহুর নিন্দা ◈ একাত্তরে পাকিস্তানি বাহিনীর সহযোগী হিসেবে জামায়াতের নাম বহাল: জামুকা সংশোধন বিল পাস ◈ পুলিশে জেলাভিত্তিক বড় নিয়োগ, কোন জেলায় পদসংখ্যা কত দেখুন তালিকা ◈ দীর্ঘদিন ধরে চলমান অর্থায়নবিহীন ‘জম্বি প্রকল্প’ চিহ্নিত করে সেগুলো বাতিলের উদ্যোগ গ্রহণ করা হয়েছে: সংসদে অর্থমন্ত্রী ◈ জ্বালানি খাতে বর্ধিত ব্যয় মেটাতে বাংলাদেশ ১০০ কো‌টি ডলার চাইবে আইএমএফের কাছে  ◈ বাংলাদেশ-ভারত সম্পর্কে নতুন মোড়, বরফ কি গলবে? ◈ শেরপুরে জামায়াত নেতার মৃত্যু নিয়ে গুঞ্জন, যা জানালেন আমির ◈ ইংল‌্যান্ড বিশ্বকাপের প্রস্তুতি পর্বে শেষ দুই ম‌্যাচ খেল‌বে নিউ জিল্যান্ড ও কোস্টা রিকার বিরু‌দ্ধে ◈ ফুটবল লি‌গে আজ আবাহনী-মোহামেডান মু‌খোমু‌খি ◈ ভারতের মাটির নিচে ৫০০ মিলিয়ন টন ‘স্বর্ণের পাহাড়’, তবু খনন হচ্ছে না কেন?

প্রকাশিত : ০২ জুন, ২০২০, ০৬:৫৭ সকাল
আপডেট : ০২ জুন, ২০২০, ০৬:৫৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ডোমারে কোভিড-১৯ আক্রান্ত ৪ জন, উপজেলায় আক্রান্তের সংখ্যা ২৩ জন

রতন কুমার রায় : [২] নীলফামারীর ডোমার উপজেলায় নতুন করে ৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে উপজেলায় করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা দাড়ালো মহিলা ৮ জন, পুরুষ ১৪ জন ও শিশু (ছেলে) ১ জন মোট ২৩ জন।

[৩] উপজেলা স্বাস্থ্যবিভাগ সূত্রে জানাযায়, গত ১৯ মে ও ২২ মে মধ্যে তারা ঢাকা থেকে ডোমারে আসে। জ্বর ও কাশি দেখা দিলে তাদের নমুনা সংগ্রহ করে উপজেলা স্বাস্থ্য বিভাগ। সোমবার (১ জুন) সন্ধ্যায় উপজেলায় ৪ জনের করোনা সংক্রমণের তথ্য আসে।

[৪] সোমবার ১ জুন রাতে উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ মোহাম্মদ ইব্রাহীম বিষয়টি নিশ্চিত করে বলেন, আক্রান্ত ব্যক্তিরা হলেন উপজেলার সোনারায় ইউনিয়নের খাটুরিয়া দুই নং ওয়ার্ডের (২০) বছরের এক যুবক, (১৮) ও (২৩) বয়সী দুই নারী ও ডোমার সদর ইউনিয়নের দুই নং ওয়ার্ড চিকনমাটি দোলাপাড়ার (২৫) বয়সী এক যুবক।

[৫] উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ মোহাম্মদ ইব্রাহীম আরো জানান, আক্রান্ত ব্যক্তিদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আইসোলেশন বিভাগে রেখে তাদের চিকিৎসা দেওয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়