শিরোনাম
◈ ফের রণক্ষেত্র শাহবাগ, পুলিশের লাঠিচার্জে ছত্রভঙ্গ আন্দোলনকারীরা ◈ মালয়েশিয়া ছাড়ছে অবৈধ অভিবাসীরা, শীর্ষে বাংলাদেশিরা ◈ বাংলা‌দেশবী‌হিন বিশ্বকাপের পর্দা উঠ‌ছে শ‌নিবার, জমকা‌লো উদ্বোধনী অনুষ্ঠানে যা থাকছে ◈ কর্মস্থলে ডে-কেয়ার ও ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপনের প্রতিশ্রুতি বিএনপির ◈ যমুনার সামনে সংঘর্ষের সময় ‘গুলি ছোড়া হয়নি’, দাবি প্রধান উপদেষ্টার দপ্তরের ◈ উন্নত দেশের সঙ্গে প্রথম পূর্ণাঙ্গ অর্থনৈতিক চুক্তিতে বাংলাদেশ ◈ জুলাই সনদ জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: তারেক রহমান ◈ ‘উই হ্যাভ আ প্ল্যান’ যে কারণে বলেছিলেন তারেক রহমান ◈ ত্রয়োদশ নির্বাচনে বিএনপির ইশতেহার ঘোষণা: নয় দফা প্রতিশ্রুতি, পাঁচ ভাগে পরিকল্পনা ◈ ইনকিলাব মঞ্চের সঙ্গে পুলিশের সংঘর্ষ, জাবের-জুমা-আম্মারসহ আহত অনেকে

প্রকাশিত : ০২ জুন, ২০২০, ০৭:৩২ সকাল
আপডেট : ০২ জুন, ২০২০, ০৭:৩২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ‘যে ওষুধ সাধারণ মানুষ কিনতে পারবে না, সেই ওষুধ দিয়ে চিকিৎসা করব না’ : ডা. জাফরুল্লাহ

ডেস্ক রিপোর্ট : [২] করোনাভাইরাসে আক্রান্ত গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থা উন্নতির দিকে। নিজের বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন তিনি।

[৩] ডা. জাফরুল্লাহ বলেন, ‘আগের চেয়ে উন্নতি হয়েছে। তবে আমার স্পষ্ট কথা, যে ওষুধ সাধারণ করোনা রোগীরা কিনতে পারবে না, সেই ওষুধ দিয়ে আমি চিকিৎসা করব না। তার মানে ১৯৮২ সালের নীতিমালা অনুযায়ী, ওষুধের মূল্য নির্ধারণ কমিটি মোতাবেক ওষুধের মূল্য সরকার ঠিক করে না দিলে, ততক্ষণ পর্যন্ত ওই ওষুধ দিয়ে চিকিৎসা করিয়ে দেশবাসীর ক্ষতি করব না। যে ওষুধ সাধারণ মানুষের সামর্থ্যের মধ্যে নেই, সেই ওষুধ আমাকে বিনা পয়সায় দিলেও চিকিৎসা করাব না।’

[৪] গণস্বাস্থ্য কেন্দ্রের উদ্ভাবিত করোনাভাইরাস শনাক্তের কিট ‘জি র‌্যাপিড ডট ব্লট’ এর কার্যকারিতা পরীক্ষা করছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়।

[৫] এ প্রসঙ্গে জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘জাতির এই ক্রাইসিসে আরও সিরিয়াস হওয়া উচিত ছিল, তা তারা করছেন না। আমাদের গণস্বাস্থ্য থেকে দেওয়া ৪০০ কিটের কার্যকারিতা পরীক্ষা হয়ে গেছে। এই কিটের পরীক্ষার ভিত্তিতে তো তারা প্রতিবেদন দিতে পারত।’

[৬] সরকার চাইলে এক মুহূর্ত দেরি হতো না। সরকার একাই সব ভালো কাজ করতে চায় বলেও মন্তব্য করেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী।আমাদের সময়, প্রিয়ডটকম

  • সর্বশেষ
  • জনপ্রিয়