শিরোনাম
◈ যে জেলায় আগের দামেই মিলছে জ্বালানি তেল! ◈ ব্যঙ্গাত্মক কার্টুন শেয়ার করায় গ্রেফতারের পর কারাগারে, সংসদে হাসনাত ও চিফ হুইপের মধ্যে বিতর্ক ◈ জোট শরিকরা সংরক্ষিত নারী আসনে কে কতটি পেল জামায়াত থেকে ◈ বিদ্যুৎ খাতে ৫২ হাজার কোটি টাকা বকেয়া, ঋণের বোঝা দেড় লাখ কোটি: সংসদে জ্বালানিমন্ত্রী ◈ বাসে ৬৪ শতাংশ, লঞ্চ ভাড়া দেড়গুণ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব ◈ ইরানের সঙ্গে শান্তি আলোচনার জন্য ইসলামাবাদে পৌঁছাল মার্কিন দল ◈ সোমবার বগুড়ায় যাত্রা, ‘ই-বেইল বন্ড’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর ◈ নানামুখী অপরাধের হটস্পট হয়ে উঠেছে রাজধানীর মোহাম্মদপুর এলাকা! ◈ সপ্তাহে ২ দিন হাইকোর্টে বিচারকাজ হবে ভার্চুয়ালি ◈ রুমিন ফারহানার বক্তব্যের সময় অশালীন অঙ্গভঙ্গি, বিরোধীদলীয় নেতার নিন্দা (ভিডিও)

প্রকাশিত : ০২ জুন, ২০২০, ০৪:০৬ সকাল
আপডেট : ০২ জুন, ২০২০, ০৪:০৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোভিড-১৯ আক্রান্ত হয়ে সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম আইসিইউতে (ভিডিও)

লাইজুল ইসলাম : [২] আওয়ামী লীগের এই প্রেসিডিয়াম সদস্যকে রাজধানীর শ্যামলী এলাকার বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

[৩] হাসপাতালের পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আল-ইমরান চৌধুরী জানান, মোহাম্মদ নাসিমের শারীরিক অবস্থা স্থিতিশীল। তারপরও অতিরিক্ত সতর্কতার কারণে তাকে আইসিইউতে নেওয়া হয়েছে। তিনি সোমবার দুপুর ১২টায় ভর্তি হন। হালকা শ্বাসকষ্ট আছে। সিটি স্ক্যানে হালকা শেড পাওয়া গেছে।

[৪] তিনি জানান, মেডিসিন স্পেশালিষ্ট ডা. মহিউদ্দিন আহমেদের অধীনে হাসপাতালে চিকিৎসাধীন আছেন মোহাম্মদ নাসিম। তার চিকিৎসার সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

[৫] সোমবার বিকেল নমুনা পরীক্ষায় মোহাম্মদ নাসিমের শরীরে নভেল করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছে। তার ছেলে সাবেক সংসদ সদস্য তানভীর শাকিল জয় বলেন, চার দিন আগে আব্বার করোনাভাইরাস পরীক্ষার ফল নেগেটিভ এসেছিলো। তবে শারীরিক দুর্বলতা থাকায় তাকে হাসপাতালে ভর্তি করিয়েছি। তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

[৬] এর আগে মোহাম্মদ নাসিমের স্ত্রীর শরীরে কোভিড শনাক্ত হয়। সম্পাদনা: সিরাজুল ইসলাম

  • সর্বশেষ
  • জনপ্রিয়