শিরোনাম
◈ নারী টি-টোয়েন্টিতে বাংলা‌দেশ দলের নতুন অধিনায়ক নাহিদা আক্তার ◈ পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তে পরিস্থিতি হঠাৎ করেই খুব উত্তপ্ত, দফায় দফায় সংঘর্ষ ◈ ঢাকা থেকে ১১৮ ফ্লাইট বাতিল, আটকা ১৮৩৬২ যাত্রী ◈ দেশকে স্বাধীন করার জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমরা যেমন ধর্ম দেখিনি, জাত দেখিনি: তারেক রহমান ◈ একটি উদ্যোগ, একটু চেষ্টা, এনে দেবে সচ্ছলতা, দেশে আসবে স্বনির্ভরতা: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বাংলাদেশের ফুটবল নিয়ে আশাবাদী, জানালেন পরিকল্পনা ◈ প্রশাসনে সচিব পদমর্যাদার ১০ কর্মকর্তাকে দপ্তর বদল ও পদায়ন করেছে সরকার, কে কোথায় গেলেন ◈ যুক্তরাষ্ট্র প্রস্তাব মেনে নিলে সাত দিনের মধ্যেই হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া সম্ভব ◈ যাত্রীশূন্য শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, এমন রূপ কেউ কখনও দেখেননি আগে (ভিডিও) ◈ এবার টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, হামলার দায় স্বীকার লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের (ভিডিও)

প্রকাশিত : ০২ জুন, ২০২০, ০২:২৪ রাত
আপডেট : ০২ জুন, ২০২০, ০২:২৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] লক্ষ্মীপুরে ঘরোয়া চিকিৎসায় সুস্থ সাংবাদিক জহির

জাহাঙ্গীর লিটন, লক্ষ্মীপুর প্রতিনিধি : [২] বাংলাদেশ টেলিভিশন ও দৈনিক আমাদের সময় এর লক্ষ্মীপুর প্রতিনিধি মোঃ জহির উদ্দিন ঘরোয়া চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন। ডাক্তারের পরামর্শে ১৪ দিন নিজ ঘরে থেকে চিকিৎসা নিয়ে তিনি সুস্থ হয়েছেন।

[৩] সোমবার দুপুরে করোনা জয়ী সাংবাদিক জহির উদ্দিনকে ফুলেল শুভেচ্ছা ও ছাড়পত্র প্রদান করেন সদর হাসপাতালের আরএমও ডাঃ আনোয়ার হোসেন। এসময় অনলাইন আমাদের সময় ডট কম’র লক্ষ্মীপুর প্রতিনিধি জাহাঙ্গীর লিটন ও দৈনিক লক্ষ্মীপুর সমাচারের নির্বাহী সম্পাদক মোঃ সোহেল রানা উপস্থিত ছিলেন।

[৪] জেলার সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, সাংবাদিক জহিরের করোনাভাইরাসের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হলে ১৭ মে তার ফলাফল পজিটিভ শনাক্ত হয়। পরে তিনি নিজ বাড়িতে আইসোলেশনে থেকে চিকিৎসা শুরু করেন। ১৪ দিন চিকিৎসা শেষে তাদের নমুনা ফের ঢাকায় পাঠনো হলে পর পর দু’বার ফলাফল নেগেটিভ আসে।

[৫] লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাঃ আনোয়ার হোসেন বলেন, সাংবাদিক জহির এখন আল্লাহর রহমতে করোনাভাইরাস মুক্ত।

[৬] এদিকে সোমবার (এনএসটিইউ) থেকে প্রাপ্ত রেজাল্ট অনুসারে লক্ষ্মীপুরে নতুন করে ১শ’ ১৯ জনের টেস্ট করে ২২ ব্যক্তির দেহে করোনাভাইরাস পজেটিভ শনাক্ত হয়েছে। বাকী ৯৭ জনের নেগেটিভ রেজাল্ট এসেছে। এদিন রায়পুর একদিনেই সুস্থ হয়েছেন ১৭ জন করোনা রোগী। এর মধ্যে হাসপাতালে থেকে ২ জন ও বাড়ীতে আইসোলেশনে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন ১৫ জন।

[৭] নতুন আক্রান্ত ২২ জনের মধ্যে সদর উপজেলার ৯, রায়পুর উপজেলার ৬ ও রামগঞ্জ উপজেলার ৭ জন রয়েছে। এনিয়ে জেলায় সর্বমোট ২শ’ ৪২ জন করোনাভাইরাস রোগী শনাক্ত হয়েছে। সুস্থ হয়েছেন ৯০ জন। বর্তমানে চিকিৎসাধীন আছেন ১শ’ ৪৭ জন। এছাড়াও মৃত ব্যক্তির নমুনা থেকে পজেটিভ সনাক্ত ৫ জনের। সম্পাদনা:জেরিন আহমেদ

  • সর্বশেষ