শিরোনাম
◈ ৬ দিনে ৮ হাজার কোটি টাকার ব্যবসা আটকে, চট্টগ্রাম বন্দর সচল হবে শুক্রবার থেকে ◈ চার দিনে দেশে এলো ৬১৭৩ কোটি টাকার প্রবাসী আয় ◈ নির্বাচনে নিরপেক্ষ আচরণের নির্দেশ সেনা প্রধানের, মত বিনিময়ে উঠে এসেছে দুটি উদ্দেশ্যের কথা ◈ ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ◈ ফাইল ঝুলে থাকবে না, প্রশিক্ষণ হবে বাস্তবসম্মত: প্রধান উপদেষ্টা ◈ সাদিক কায়েমের বক্তব্য চলাকালে মঞ্চে উঠে তরুণীর অদ্ভত কান্ড! (ভিডিও) ◈ বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা করবেন তারেক রহমান ◈ শুক্রবার যুব বিশ্বকা‌পের ফাইনা‌লে মু‌খোমু‌খি ভারত ও ইংল্যান্ড ◈ বাংলাদেশের দৃঢ় অবস্থান ও পা‌কিস্তা‌নের সমর্থনে আ‌মি মুগ্ধ: নাসের হুসেইন ◈ অন্তর্বর্তী সরকারের ১১৬ অধ্যাদেশ, ১৪ দ্বিপাক্ষিক চুক্তি

প্রকাশিত : ০১ জুন, ২০২০, ১১:০৬ দুপুর
আপডেট : ০১ জুন, ২০২০, ১১:০৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আদমদীঘিতে তিন ডাকাত গ্রেফতার, দেশীয় অস্ত্র উদ্ধার

আবু মুত্তালিব মতি : [২] বগুড়ার আদমদীঘিতে দেশীয় অস্ত্রসহ আন্ত:জেলা ডাকাত দলের তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। গত রোববার রাত ১১টায় ডাকাতি প্রস্ততি কালে উপজেলার মুরইল-নসরতপুর সড়কের একটি বাঁশ ঝাঁড় থেকে তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো. আদমদীঘি উপজেলার বিনাহালী গ্রামের ফুলবর রহমানের ছেলে মাসুদ রানা (২৮), কাহালু উপজেলার শিলকওড় পশ্চিমপাড়ার আব্দুর রহিমের ছেলে রাজু প্রামানিক (২৪) ও দুপচাঁচিয়া উপজেলার খলিশ্বর সাখিদারপাড়ার সেকেন্দার আলীর ছেলে মামুনুর রশিদ সোহেল। এ ঘটনায় থানার উপ-পরিদর্শক আইউব আলী বাদি হয়ে একটি মামলা দায়ের করেন।

[৩] আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) জালাল উদ্দীন জানান, গত রোববার রাতে টহল পুলিশ ডিউটি করার সময় ডকাতি সংঘটিত করার জন্য একদল ডাকাত প্রস্ততি নিচ্ছে এমন গোপন সংবাদের ভিক্তিতে আদমদীঘির মুরইল-নসরতপুর সড়কের জনৈক খায়রুল ইসলাম রুবেলের বাড়ির পূর্ব পাশে একটি বাঁশ ঝাঁড়ে অভিযান চালিয়ে উল্লেখিত আন্ত:জেলা ডাকাত দলের তিন সদস্যকে গ্রেফতার করা হয়। এসময় তাদের নিকট থেকে ৩টি বড় ধারালো হাসুয়া ও ৩টি লাঠি উদ্দার করা হয়। গতকাল সোমবার দুপুরে আসামীদের আদালতে প্রেরণ করা হয়েছে। তিনি আরো জানায়, গ্রেফতারকৃত ডাকাতের বিরুদ্ধে আদমদীঘি, দুপচাঁচিয়াসহ কয়েকটি থানায় একাধিক মামলা রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়