শিরোনাম
◈ হরমুজ প্রণালিতে নিবন্ধন পদ্ধতি চালু করছে ইরান, এক জাহাজ থেকেই ২০ লাখ ডলার টোল আদায় ◈ কর্তৃপক্ষের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইফতার আয়োজন ঘিরে উত্তপ্ত দিল্লি বিশ্ববিদ্যালয় ◈ ইরান যুদ্ধ বন্ধে চীনের তাড়া নেই যেই পাঁচ কারণে ◈ ইরানকে ঘিরে নতুন কৌশল: পাইপলাইন পরিকল্পনার কথা ইসরায়েলের ◈ ঈদের আগে প্রবাসী আয়ে চাঙা রিজার্ভ ◈ এপ্রিলে দিল্লি সফরে যেতে পারেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ◈ পদ্মা-যমুনা সেতুতে টোল আদায়ে রেকর্ড ◈ প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা, দেশ গড়তে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান ◈ দূতাবাসের উদ্যোগে বাহরাইন থেকে বিশেষ চার্টার্ড ফ্লাইটে দেশে ফিরছেন ২৮২ প্রবাসী ◈ ৯০ কিমি গতির কালবৈশাখীর তাণ্ডব ঢাকাসহ বিভিন্ন জেলায়, বজ্রপাতে স্কুলছাত্র নিহত

প্রকাশিত : ০১ জুন, ২০২০, ১০:১৪ দুপুর
আপডেট : ০১ জুন, ২০২০, ১০:১৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] টাঙ্গাইলে এসিল্যান্ডসহ নতুন করে ১৬ জন করোনায় আক্রান্ত

আরমান কবীর : [২] টাঙ্গাইলের নাগরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারিন মাসরুরসহ নতুন করে আরো ১৬ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। সোমবার(১ জুন) সকালে টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মো. ওয়াহীদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

[৩]সিভিল সার্জন জানান, এ নিয়ে জেলায় মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাড়ালো ১৮১ জনে। আক্রান্তদের মধ্যে কালিহাতী উপজেলায় দুইজন, মধুপুর দুইজন, সদর উপজেলায় একজন, নাগরপুর তিনজন, ঘাটাইল উপজেলায় চারজন, বাসাইলে একজন আর ধনবাড়ীতে রয়েছেন তিনজন।

[৪]এ প্রসঙ্গে নাগরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো.রোকনুজ্জামান খান বলেন, এ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) তারিন মাসরুর, উপজেলার সুদাম পাড়ার আব্দুল খালেক (৬০) ও নাটাং এলাকার সন্তান হাটহাজারী মাদ্রাসার ছাত্র সজীব (২৫) সহ মোট তিনজন করোনা শনাক্ত হয়েছে। সম্পাদনা:জেরিন আাহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়