শিরোনাম
◈ রোজায় স্কুলের ছুটি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করল শিক্ষা মন্ত্রণালয় ◈ জনগণের নিরাপত্তা ও মনে স্বস্তি ফিরিয়ে আনা সরকারের প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ মজুতদার ও বাজার সিন্ডিকেটের বিরুদ্ধে প্রতিমন্ত্রী ইশরাকের যুদ্ধ ঘোষণা ◈ জাতির উদ্দেশে প্রধানমন্ত্রীর ভাষণের সময় পিছিয়ে নতুন সময় ঘোষণা ◈ পবিত্র রমজানের চাঁদ দেখা গেছে, কাল থেকে শুরু রোজা ◈ বিএনপি জোট ৩৫ ও জামায়াত ১৩ সংরক্ষিত নারী আসন পেতে পারে: ইসি ◈ মানবিক সফরে ঢাকায় এলেন বিশ্বকাপজয়ী মেসুত ওজিল ◈ শিক্ষার্থীদের কাছ থেকে পুনঃভর্তি ফি নেয়া যাবে না, নীতিমালা জারি ◈ স্বজনপ্রীতির ঊর্ধ্বে থেকে কাজ করতে বলেছেন প্রধানমন্ত্রী ◈ পরীক্ষায় নকল-প্রশ্নফাঁস আর ফিরে আসবে না: শিক্ষামন্ত্রী

প্রকাশিত : ০১ জুন, ২০২০, ০৮:৩৫ সকাল
আপডেট : ০১ জুন, ২০২০, ০৮:৩৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোভিড-১৯: ২৪ ঘণ্টায় আরো ২২ জনের মৃত্যু, শনাক্ত ২৩৮১ (ভিডিও)

মহসীন কবির : [২] সোমবার (১ জুন) দুপুরে নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।

[৩] তিনি জানান, করোনায় মোট মারা গেছেন ৬৭২ জন। গত ২৪ ঘণ্টায় ৫২টি ল্যাবে ১৩ হাজার ১০৪ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয়েছে ১১৪৩৯ জনের। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ৩ লাখ ২০ হাজার ৩৬৯ জনের।এ পর্যন্ত করোনাভাইরাসে শনাক্ত হয়েছে ৪৯ হাজার ৫৩৪ জন। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৩০ দশমিক ৮১ শতাংশ।

[৪] তিনি জানান, মৃতদের মধ্যে ১৯ জন পুরুষ ও তিনজন নারী। ঢাকা বিভাগে ১১ জন, চট্টগ্রামে ৮, সিলেটে ২ এবং বরিশালে ১ জন। এর মধ্যে হাসপাতালে মারা গেছেন ১৫ জন, বাড়িতে ৬ এবং মৃত অবস্থায় হাসপাতালে এসেছে ১ জন। বয়স ভিত্তিক বিশ্লেষণে ৮১ থেকে ৯০ বছরের মধ্যে ২ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ৪ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ৭ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ৮ জন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে ১ জন।

[৫] ডা. নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৮১৬  জন। মোট সুস্থ হয়েছেন ১০৫৯৭ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ২১ দশমিক ৩৯ শতাংশ। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৩৬ শতাংশ।

[৬] তিনি জানান, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনের নেওয়া হয়েছে ৪৪৯ জনকে। বর্তমানে আইসোলেশনের আছেন ৬ হাজার ২১ জন। এছাড়া আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ২২২ জন, এ পর্যন্ত মোট ছাড় পেয়েছেন ৩ হাজার ১৩৮ জন।

[৭] আপনার সুস্থতা আপনার হাতে উল্লেখ করে করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সকলকে স্বাস্থ্যবিধি যথাযথভাবে মেনে চলতে সকলের প্রতি আহবান জানানো হয়। দেশে নভেল করোনাভাইরাসে (কভিড-১৯) সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। আর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়