শিরোনাম
◈ কোনো দেশের মুখাপেক্ষী নয়, সমমর্যাদার অংশীদার হতে চায় বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ দিল্লিতে সিজেপি নেতাদের আটক, আগেই আন্দোলনের পরবর্তী নেতৃত্ব ঠিক করে রেখেছিলেন প্রতিষ্ঠাতা ◈ মালয়েশিয়ায় আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় যৌথ চ্যাম্পিয়ন বাংলাদেশের হিরা ◈ শেখ হাসিনার সঙ্গে মাঝেমধ্যে কথা হয়, তিনি দেশে ফিরতে চান: জি এম কাদের (ভিডিও) ◈ মানববর্জ্য ও কৃষিজ বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন, গবেষকদের পাশে থাকার আশ্বাস প্রধানমন্ত্রীর ◈ ‘ভোট চুরির প্রমাণ চেয়েছেন রাষ্ট্রপতি, আমাদের কাছে তা আছে’: রাহুল গান্ধী ◈ খুলনার চার থানায় বিশেষ অভিযান, পুলিশ সদস্যদের একা চলাচলে নিষেধাজ্ঞা ◈ দিল্লিতে ধর্না থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক, কারণ জানাল পুলিশ ◈ ২০২৭ সালের হজ মিশন ভিসা পেতে ২৭০ এজেন্সিকে জরুরি নির্দেশ, তথ্য জমার শেষ সময় রোববার ◈ চুরির অপরাধে বাতিল হতে পারে যুক্তরাষ্ট্রের ভিসা, স্থায়ী নিষেধাজ্ঞার ঝুঁকি

প্রকাশিত : ০১ জুন, ২০২০, ০৩:০৮ রাত
আপডেট : ০১ জুন, ২০২০, ০৩:০৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোভিড-১৯ থেকে সুস্থ্ রোগীদের ক্ষেত্রে অস্ত্রোপচারে মৃত্যুর ঝুঁকি অনেকটাই বেশি, বলছেন গবেষকরা

ইয়াসিন আরাফাত : [২] করোনা আক্রান্ত হলে পরবর্তীতে সেই রোগীর কোনও অস্ত্রোপচার হলে মৃত্যুর ঝুঁকি অনেকটাই বেড়ে যাচ্ছে, সম্প্রতি এমন তথ্যই প্রকাশ পেল ল্যানসেট জার্নাল-এ প্রকাশিত গবেষণা পত্রে। হিন্দুস্তান টাইমস, জি নিউজ, নিউজ ১৮

[৩] মোট ২৪টি দেশের ২৩৫ টি হাসপাতালের ১১২৮ জন রোগীর ওপর পরীক্ষা করা হয়। দেখা যায়, কোভিড-১৯ এ সংক্রামিত রোগীদের ক্ষেত্রে অস্ত্রোপচারের পর প্রাণের ঝুঁকি অনেকটাই বেড়ে গিয়েছে। এই ধরনের রোগীদের ক্ষেত্রে অস্ত্রোপচারের আগামী ৩০ দিনের মধ্যে মৃত্যুর হার প্রায় ২৪ শতাংশ। কোভিড সংক্রমণ হয়নি এমন রোগীর থেকে এই হার অনেকটই বেশি।

[৪] গবেষকরা দেখেছেন, ইলেকটিভ সার্জারি-র ক্ষেত্রে ১৮.৯ শতাংশ ও এমারজেন্সি সার্জারির ক্ষেত্রে ২৫.৬ শতাংশ।

[৫] অ্যাপেন্ডিক্স ও হার্নিয়ার মতো ছোট ও তূলনামূলক কম জটিল অস্ত্রোপচারের ক্ষেত্রে মৃত্যুর হার ১৬.৩ শতাংশ, হিপ সার্জারি ও কোলোন ক্যান্সারের ক্ষেত্রে মৃত্যুর হার ২৬.৯ শতাংশ।

[৬] গবেষণায় দেখা যায়, ৭০ বছরের উর্ধ্বে যাদের বয়স তাদের ক্ষেত্রে মৃত্যুভয় অনেকটাই বেড়ে যায়।

[৭] বার্মিংহাম বিশ্ববিদ্যালয়ে গবেষক অনিল ভঙ্গু জানান, ' কোভিড-১৯ এ সংক্রামিত রোগীরা সেরে ওঠার পরও ছোট অপারেশনের ক্ষেত্রে মৃত্যুর ঝুঁকি ১৬.৩ শতাংশ, ইলেকটিভ সার্জারির ক্ষেত্রে ঝুঁকি ১৮.৯ শতাংশ।'

  • সর্বশেষ