শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের ‘মাদার অব অল বোম্বস’ ইরানে ফেলার পরিকল্পনা, কতটা ভয়ংকর এই বোমা? ◈ একদিনে যে তিন বিভাগ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ পায়রা বন্দরের সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগের পথ সুগম, আন্ধারমানিক সেতুর ডেক নির্মাণ সম্পন্ন ◈ সাগরে ভাসছে হাজার হাজার আইফোন ১৮! জেলেদের হাতে কোটি টাকার ‘ধন’ (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের নিরাপত্তা জোরদারের নির্দেশ তারেক রহমানের, থাকছে বিশেষ প্রটোকল ◈ সাফে জাতীয় দলের জার্সিতে রোনান সু‌লিভান, সরাসরি অভিষেকের অপেক্ষা ◈ নেত্রকোনায় দোকানে বসে থাকা সাংবাদিককে গুলি করে হত্যা ◈ শাহ আমানত বিমানবন্দরে দফায় দফায় চুরি, অন্ধকারে পড়েছিল এক কিলোমিটার এলাকা ◈ আমদানিতে চাহিদা বাড়ায় ডলারের দাম ফের বাড়ছে, আন্তঃব্যাংকে সর্বোচ্চ ১২৩ টাকা ৫০ পয়সা ◈ অনলাইন বিজ্ঞাপনের আড়ালে ইসরায়েলের বিশ্বজুড়ে নজরদারি, বাদ যায়নি পেন্টাগন-ন্যাটো-জাতিসংঘও

প্রকাশিত : ০১ জুন, ২০২০, ০৭:০৯ সকাল
আপডেট : ০১ জুন, ২০২০, ০৭:০৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]টেকনাফে গহীন পাহাড় থেকে ১ লাখ ইয়াবাসহ আটক ১   

ফরহাদ আমিন,টেকনাফ(কক্সবাজার) ঃ [২]কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে গহীন পাহাড় থেকে ১লাখ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব৭।
[৩]আটক আব্দুস সালাম প্রকাশ পুতিয়া মাঝি(৪০) টেকনাফ সদর ইউনিয়নের হাবিবছড়া এলাকার বাসিন্দা মোঃআবুল কাশেম ছেলে।রোববার  দুপুরে উপজেলার হাবিবছড়া গহীন পাহাড় থেকে ইয়াবাসহ তাকে আটক করা হয়।
[৪]চট্রগ্রাম র‌্যাব৭ ক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ মশিউর রহমান জুয়েল বলেন,টেকনাফ সদর ইউনিয়নের হাবিবছড়া এলাকার গহীন পাহাড়ে অরণ্যে  মাদক ব্যবসায়ীরা ইয়াবা বেচাকেনার উদ্দেশ্য অবস্থান করছে।এমন তথ্যের ভিত্তিতে র‌্যাবের একটি দল ওই এলাকায় অভিযানে যায়।র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় এক মাদক ব্যবসায়ীকে আটক করা  হয়।এ সময় তার হাতে থাকা ব্যাগ তল্লাশি করে ১লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।এর আনুমানিক মূল্য ৫কোটি টাকা।
[৫]তিনি আরো বলেন,জিজ্ঞাসাবাদে ধৃত স্বীকার করে সে দীর্ঘদিন যাবৎ সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে দেশের বিভিন্ন জায়গায় বিক্রি  করে আসছে।মাদক নির্মূলে র‌্যাব৭ এর এধরনের দুঃসাহসিক অভিযান অব্যাহত থাকবে।
[৬] উদ্ধার ইয়াবাসহ আটকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়াধীন রয়েছে।
  • সর্বশেষ