শিরোনাম
◈ ভোটগ্রহণ শেষ, এবার অপেক্ষা ফলাফলের ◈ দুপুর পর্যন্ত নির্বাচনে ৪৮৬ কেন্দ্রে বিশৃঙ্খলা, ৫৯ কেন্দ্রে জালভোট ◈ দুপুরের পর বিভিন্ন কেন্দ্রে ভোটারদের দীর্ঘ সারি, উৎসবমুখর ভোটগ্রহণ ◈ গণতান্ত্রিক অভিযাত্রার গুরুত্বপূর্ণ অধ্যায় আজকের এই নির্বাচন: তারেক রহমান ◈ সিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় জোটের প্রতিনিধি দল ◈ ভোট ডাকাতি হলে আব্বাসের রাজত্ব খানখান করে দেওয়ার হুঁশিয়ারি নাসীরুদ্দীনের ◈ পুলিশ সদর দপ্তরে কন্ট্রোল রুম থেকে ভোটের চিত্র পর্যবেক্ষণ করলেন প্রধান উপদেষ্টা ◈ দুপুর ১২টা পর্যন্ত দেশের ৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ: ইসি সচিব ◈ দুপুরে এনসিপির জরুরি সংবাদ সম্মেলন ◈ ক্ষমতায় এলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে ‘অগ্রাধিকার’ দেবে জামায়াত: এনডিটিভিকে শফিকুর রহমান

প্রকাশিত : ০১ জুন, ২০২০, ০৬:৪৫ সকাল
আপডেট : ০১ জুন, ২০২০, ০৬:৪৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] এসএসসি তে জেলায় শীর্ষে শেরপুর সরকারী বালিকা উচ্চবিদ্যালয়

তপু সরকার হারুন,শেরপুর : [২] এসএসসি পরীক্ষার ফলাফলে জেলায় শতভাগ পাশ সহ জিপিএ-৫ প্রাপ্তিতে জেলায় শীর্ষস্থান লাভ করেছে শেরপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়।

[৩] প্রথম ময়মনসিংহ শিক্ষাবোর্ডের আওতায় ৩১ মে রবিবার প্রকাশিত এসএসসির ফলাফল বিশ্লেষনে দেখা যায়, জেলায় শেরপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এবার পরীক্ষা দিয়েছিলো ২৩২ জন। তারমধ্যে ১৪৪ জন জিপিএ-৫, জিপিএ-৪ পেয়েছে ৭৮ জন, জিপিএ-৩ পেয়েছে ২ জন। পাশের হার শতভাগ।

[৪] তবে বরাবর জেলায় শীর্ষে থাকা সরকারি ভিক্টোরিয়া একাডেমীর এবার জিপিএ-৫ কমার পাশাপাশি ২ জন অনুত্তীর্ণ হয়েছে। সরকারি ভিক্টোরিয়া একাডেমীর ২২৩ পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১২৩ জন। পাশের শতকরা হার ৯৯ দশমিক ৫।

[৫] এদিকে, জেলা শিক্ষা অফিসের ফেসবুক পেইজে বলা হয়েছে, ময়মনসিংহ শিক্ষা বোর্ডের আওতায় প্রথমবারের মতো অনুষ্ঠিত এসএসসি'র ফলাফলে চার জেলার মধ্যে পাশের হারে এগিয়ে রয়েছে শেরপুর জেলা। ময়মনসিংহ বোর্ডে পাশের হার ৮০ দশমিক ১৩ শতাংশ। আর শেরপুর জেলায় পাসের হার সর্বোচ্চ ৮৩ দশমিক ১ শতাংশ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়