শিরোনাম
◈ ইলিয়াস আলী গুম: ধলেশ্বরীতে লাশ ফেলার চাঞ্চল্যকর তথ্য উন্মোচিত ◈ ইরানের সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র হামলা: ইসরায়েলের কেন্দ্রীয় অঞ্চলে তীব্র সতর্কতা ◈ ওয়ান-ইলেভেনের তিন কুশীলব ডিবি হেফাজতে: মুখোমুখি জিজ্ঞাসাবাদে বেরোচ্ছে নতুন তথ্য ◈ জ্বালানি চ্যালেঞ্জে বাংলাদেশের পাশে থাকার বার্তা যুক্তরাষ্ট্রের ◈ দুই গোলে এগিয়ে থেকেও থাইল‌্যা‌ন্ডের কা‌ছে হারলো বাংলাদেশ নারী দল ◈ তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ ◈ ওকে লাথি মেরে বের করে দিন: নেতানিয়াহুর ছেলেকে যুক্তরাষ্ট্র থেকে বের করে যুদ্ধে পাঠানোর দাবি স্টিভ ব্যাননের ◈ বাংলাদেশ সরকারের বিবৃতিতে আমরা কষ্ট পেয়েছি: ইরানি রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: জ্বালানি সংকটে প্রথমে ফুরিয়ে যেতে পারে বাংলাদেশ! ◈ শিশুশিল্পী লুবাবার বিয়ে আইনত বৈধ কি না, বাল্যবিবাহের দায়ে কী শাস্তি হতে পারে?

প্রকাশিত : ০১ জুন, ২০২০, ০৬:১৭ সকাল
আপডেট : ০১ জুন, ২০২০, ০৬:১৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]তাড়াশ হাসপাতালের অফিস সহকারীর করোনা পজেটিভ

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি : [২] তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অফিস সহকারী মনিরুজ্জামান বাবলু (৩৬) করোনা ভাইরাস (কোভিট-১৯) শনাক্ত হয়েছে। করোনা আক্রান্ত অফিস সহকারী তাড়াশ পৌর এলাকার কাউরাইল গ্রামে মৃত গোলবার হোসেন ছেলে।

[৩] বিষয়টি নিশ্চিত করে তাড়াশ স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: জামাল মিঞা শোভন।

[৪] হাসপাতাল সূত্রে জানা যায়, শনিবার (৩০ মে) ওই অফিস সহকারী বাবলু নমুনা সংগ্রহ করে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। রবিবার (৩১ মে) বিকালে আসা প্রতিবেদনে তার শরীরে করোনা পজিটিভ আসে। যখন এ প্রতিবেদন হাসপাতালে পৌঁছে তখন করোনা আক্তান্ত তিনি কর্মস্থলে ছিলেন।

[৫] এ প্রসঙ্গে তাড়াশ স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: জামাল মিঞা শোভন বলেন, অফিস সহকারী মনিরুজ্জামান বাবলুকে তার বাড়িতে পাঠিয়ে একটি কক্ষে আইসোলেশনে রাখা হয়েছে।

[৬] উল্লেখ্য, নতুন আরো একজনের করোনা পজিটিভ আসায় তাড়াশ উপজেলায় করোনা ভাইরাসে শনাক্তের সংখ্যা ২ এ দাঁড়ালো। সম্পাদনা:জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়