শিরোনাম
◈ গত ৮ বছর দেশে হামের কোনো টিকা দেওয়াই হয়নি: স্বাস্থ্যমন্ত্রী ◈ বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ দ্রুত চালুর নির্দেশ ◈ রাতেই ১৩৩ অধ্যাদেশে চূড়ান্ত সিদ্ধান্তের সম্ভাবনা: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সংসদের মুলতবি অধিবেশন শুরু ◈ ১৫৩টি স্বর্ণের বার লুকানো ছিল বিমানের টয়লেটে ◈ এক-এগারো রহস্যে নতুন মোড়: গ্রেপ্তার দুই জেনারেলের মুখে চাঞ্চল্যকর তথ্য ◈ ১১ জেলায় নতুন ডিসি নিয়োগ ◈ প্রিপেইড মিটারের মাসিক ভাড়া বা মিটার চার্জ বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে সরকার ◈ আসন্ন সিটি নির্বাচনে প্রার্থী ঘোষণা করবে এনসিপি, রাতে জরুরি সংবাদ সম্মেলন ◈ ৫০০ টাকার ভাড়া নিয়ে টানাপোড়েন: চিকিৎসা না পেয়ে নবজাতকের মর্মান্তিক মৃত্যু

প্রকাশিত : ০১ জুন, ২০২০, ০৫:২৫ সকাল
আপডেট : ০১ জুন, ২০২০, ০৫:২৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনায় প্রাণ গেল ঢাকা বিশ্ববিদ্যালয় অধ্যাপকের

ডেস্ক রিপোর্ট : [২] মহামারি নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এবার প্রাণ গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক অধ্যাপকের। ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন। আজ রবিবার (৩১ মে) রাতে সাড়ে ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর গ্রীন লাইফ হাসপাতালে তার মৃত্যু হয় বলে জানিয়েছেন প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রাব্বানী। ওই অধ্যাপকের নাম ড. শাকিল উদ্দিন আহমেদ। তিনি বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা, পানি ও পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক।

[৩] প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রাব্বানী বলেন, ওই অধ্যাপক কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে রাজধানীর গ্রীন লাইফ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। আইসিইউ, ভেন্টিলেশন আর সকল ধরনের চিকিৎসা সুবিধার সাথে তাঁকে তিনদিন পূর্বে প্লাজমা থেরাপিও দেয়া হয়। কিন্তু তাতেও তাকে বাঁচানো সম্ভব হয়নি।

[৪] মৃত্তিকা, পানি ও পরিবেশ বিজ্ঞান বিভাগের একাধিক শিক্ষার্থী দ্যা ডেইলি ক্যাম্পাসকে জানান, স্যার সাদা মনের মানুষ ছিলেন। মৃত্তিকা বিজ্ঞান সম্পর্কে বাস্তবভিত্তিক জ্ঞানে তিনি ছিলেন অনন্য। ছাত্র-ছাত্রীদের সাথে তুই-তুকারি করে আমৃত্যু বন্ধু হয়ে থেকেছেন। প্রতিটি শিক্ষা সফরে তার সরব উপস্থিতি আর বাস্তব জ্ঞান বিতরণ থেকে ভবিষ্যৎ শিক্ষার্থীরা সারা জীবনের জন্য বঞ্চিত হলো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়