শিরোনাম
◈ গণমাধ্যমে অসত্য তথ্য, ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা বাতিল হয়নি ◈ এআইতে করা প্রশ্ন কি সত্যিই গোপন থাকে?—বাস্তবতা, ঝুঁকি ও করণীয় ◈ বসুন্ধরা চেয়ারম্যানসহ পরিবারের ৪ সদস্যের বিদেশযাত্রার অনুমতি মেলেনি ◈ রাজধানীতে শতভাগ পাম্পে চালু হচ্ছে ফুয়েল পাস! ◈ ফ্যামিলি কার্ড প্রকল্প জোরদার করা হবে : অর্থমন্ত্রী ◈ বিদ্যুৎ উৎপাদনে গ্যাসকে ছাড়িয়ে গেছে কয়লা ◈ আলোচনার টেবিলে আসার ইঙ্গিত, ট্রাম্পের প্রস্তাব পর্যালোচনায় ইরান ◈ হঠাৎ দেশের আকাশে দেখা গেল আগুনের গোলা ◈ জুজুর ভয় দেখিয়ে দেশের মানুষকে পিছিয়ে রাখা যাবে না: প্রধানমন্ত্রী ◈ অর্ডিন্যান্স বা অধ্যাদেশগুলো বিস্তারিত আলোচনা ছাড়াই পাস করা হয়েছে : আখতার হোসেন

প্রকাশিত : ০১ জুন, ২০২০, ০৫:০২ সকাল
আপডেট : ০১ জুন, ২০২০, ০৫:০২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ১ জুন থেকে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিচ্ছে পাকিস্তান

ইসমাঈল আযহার: [২] পাকিস্তান সরকার আগামীকাল সোমবার (১ জুন) থেকে সে দেশের সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান খোলার অনুমতি দিয়েছে। এ বিষয়ে শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের অবহিত করা হয়েছে এবং শিক্ষক ও শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিত করতে নির্দেশনা দেওয়া হয়েছে। ডেইলি পাকিস্তান

[৩] ২৯ মে লাহোর প্রদশে এক সংবাদ সম্মেলনে এপিপিএসএ সভাপতি কাশীফ মির্জা বলেন, আমরা শিক্ষকদের বেতন দিতে পারছি না। তবে অবশ্যই আমাদের ১ জুন থেকে স্কুল খোলার অনুমতি দিতে হবে। ডেইলি সামা

[৪] মির্জা বলেন, অল পাকিস্তান প্রাইভেট স্কুল অ্যাসোসিয়েশন ১ জুন থেকে দেশের শিক্ষাপ্রতিষ্ঠান পুনরায় খোলার দাবি জানিয়েছে। স্কুলগুলো পুনরায় চালু না করলে তারা প্রতিবাদ বিক্ষোভ করতে পারে।

[৫] এর আগে, করোনাভাইরাস বিস্তার প্রতিরোধে  মার্চ মাসে  পাকিস্তানের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়।

[৬] পাকিস্তানে এখন পর্যন্ত করোনা রোগী শনাক্ত হয়েছে ৭০ হাজার ৮৬৮ জন। ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছে ১ হাজার ৫১৯ জন এবং এটি থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৫ হাজার ২৭১ জন। ডন

  • সর্বশেষ
  • জনপ্রিয়