শিরোনাম
◈ চীন-ভারতের তুলনায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক রপ্তানি বেশি স্থিতিশীল, সামনে বড় সুযোগ ◈ শ্রমিকদের বিরোধিতার মধ্যেই ডিপি ওয়ার্ল্ডকে ১৫ বছরের এনসিটি ইজারা দিচ্ছে বাংলাদেশ ◈ ইউরোপীয় পার্লামেন্টে নগ্ন সোনালি ট্রাম্পের ভাস্কর্য, নাম ‘অরেঞ্জ প্লেগ’ ◈ ঢাকা-দিল্লি সম্পর্ক নিয়ে ত্রিবেদীর দৌড়ঝাঁপ ◈ চসিক মেয়রের হস্তক্ষেপে গ্রেফতার এড়ালেন শীর্ষ সন্ত্রাসী বগা, পুলিশের অভিযান ব্যর্থ ◈ ৭৫ কোটি টাকায় বদলে যাবে ধানমন্ডি লেক, হবে ‘নজরুল সরোবর’ ◈ ৩০ গ্রামের ৫ লাখ নারী বদলে দিচ্ছেন গ্রামীণ অর্থনীতি, বছরে আসে ৫০ কোটি টাকার বৈদেশিক মুদ্রা ◈ তালাকের আগেই দেনমোহর চাইতে পারবেন স্ত্রী: হাইকোর্ট ◈ ৫ বছরে ১ কোটি কর্মী পাঠাতে কতটা প্রস্তুত বাংলাদেশ ◈ প্রবাসীদের জন্য বড় সুখবর, নতুন ভিসা সুবিধা চালু করল সৌদি আরব

প্রকাশিত : ০১ জুন, ২০২০, ০৩:১২ রাত
আপডেট : ০১ জুন, ২০২০, ০৩:১২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ট্রাম্প ‘অজ্ঞ’ ও ‘বর্ণবাদী’: লেডী গাগা

লিহান লিমা: [২] স্থানীয় সময় শনিবার ইনস্ট্রাগ্রাম অ্যাকাউন্টে লেডী গাগা (৩৪) এই মন্তব্য করেন। তিনি লেখেন ‘কৃষ্ণাঙ্গরা যখন প্রাণ হারাচ্ছে ট্রাম্প তখন অজ্ঞতা আর কুসংস্কার ব্যতিত আর কিছুই দিতে পারছেন না। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘ব্যর্থ’ হয়েছেন।’ ডেইলি মেইল

[৩] গাগা গত সোমবার পুলিশ সদস্য ডেরেক চাভিন কর্তৃক কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েড হত্যায় তীব্র ‘ক্ষোভ’ প্রকাশ করেন। ইনস্ট্রাগ্রাম পোস্টে তিনি লেখেন, ‘জর্জ ফ্লয়েডের মৃতুত্যে আমি ক্ষুদ্ধ, গত শত বছর ধরে অনেক কৃষ্ণাঙ্গ প্রাণ হারিয়েছেন এবং দেশের পরিকল্পিত বর্ণবাদ ও দুষ্ট ব্যবস্থাপনা এটিকে সমর্থন করে গিয়েছে। দীর্ঘদিন ধরে কৃষ্ণাঙ্গ সম্প্রদায়ের কণ্ঠরোধ করে রাখা হয়েছে। এটি কোনো বিষয় নয় যে তারা বিক্ষোভে কি করছে। তারা এখনো নেতাদের প্রতি সহানুভূতি দেখিয়ে চলেছে যেই নেতাদের তাদের সুরক্ষা প্রদানের কথা ছিলো। আমেরিকার প্রত্যেকেই বর্ণবাদী। এটাই সত্য।’

[৪] গাগা আরো বলেন, একজন ‘শ্বেতাঙ্গ, সুবিধাপ্রাপ্ত নারী’ হিসেবে আফ্রো-আমেরিকান সম্প্রদায়ের পাশে দাঁড়িয়ে একাত্মতা ঘোষণা করার এখনই সময়, এখন সময় ‘পরিবর্তনের’ ও শপথ গ্রহণের।

[৫] সেই সঙ্গে তিনি তার ‘সুবিধাপ্রাপ্ত’ সহকর্মীদের আহ্বান জানিয়ে বলেন, বর্ণবাদের বিরুদ্ধে লড়াই করার জন্য যা দরকার তা আমরা করছি না।’

[৬] ফ্লয়েডের মর্মান্তিক মৃত্যুতে যুক্তরাষ্ট্রের রাজ্যে রাজ্যে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন তিনি কঠোর হস্তে বিক্ষোভ ও সহিংসতা দমন করবেন।

  • সর্বশেষ