শিরোনাম
◈ বিশ্বজুড়ে ছড়াচ্ছে করোনার নতুন ধরন পিজে.২.১ নিয়ে উদ্বেগ, কতটা বিপজ্জনক এই ভাইরাস? ◈ আশুলিয়ায় পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ, ২০ কারখানা ছুটি ঘোষণা, আহত ২ ◈ আপিলের সময় শেষ, দেশে ফিরলে শেখ হাসিনার ফাঁসি কার্যকর ছাড়া বিকল্প নেই: চিফ প্রসিকিউটর ◈ শেখ হাসিনা বেঁচে আছেন নাকি মারা গেছেন, তাঁর বক্তব্য এআই নাকি বাস্তব—জানি না: নুরুল হক নুর ◈ শেখ হাসিনাকে ভারত থেকে ফেরাতে প্রত্যর্পণ চুক্তির আওতায় উদ্যোগ নিচ্ছে সরকার: তথ্য উপদেষ্টা ডা. জাহেদ ◈ ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জে ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন ◈ ইন্দিরা গান্ধীর রাগের ভয়ে অস্থির থাক‌তেন সনিয়া, রাজীব বলতেন, ‘মা ঠিক হয়ে যাবেন’ ◈ বাংলাদেশ ব্যাংকে কারিগরি ত্রুটি, সাময়িক বন্ধ আরটিজিএস লেনদেন ◈ হাসিনার ফেরার প্রস্তুতি নিয়ে কলকাতায় আ'লীগ নেতাদের দ্বিমত ◈ প্রথমবার ফ্রান্স জাতীয় দলে খেল‌বেন কুম্বেদি

প্রকাশিত : ০১ জুন, ২০২০, ০২:০৩ রাত
আপডেট : ০১ জুন, ২০২০, ০২:০৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ফেনীতে এসএসসিতে পাশের হার ৮৮.১৫% জিপিএ ৫ পেয়েছ ৮৮২ জন

ফেনী প্রতিনিধি : [২] সারাদেশে একযোগে ঘোষিত এসএসসি পরীক্ষার ফলাফলে ফেনীতে পাশের হার ও জিপিএ ৫ দুটোই বেড়েছে। পাশের হার ৮৮.১৫ শতাংশ। জিপিএ ৫ পেয়েছে ৮শ ৮২ শিক্ষার্থী। গতবারের পাশের হার ছিলো ৮৩.৪৯ শতাংশ আর জিপিএ ৫ পেয়েছিল ৭শ ৬৩ জন।সন্তোষজনক ফলাফলে উচ্ছ্বসিত শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষা সংশ্লিষ্টরা।

[৩] রবিবার ঘোষিত ফলাফলে দেখা যায়, এসএসসিতে জেলার ৬ উপজেলায় ১৪ হাজার ২শ ৪২ জন শিক্ষার্থী অংশ নিয়ে পাশ করেছে ১২ হাজার ৫শ ৫৫ জন।

[৪] এসএসসিতে সদর উপজেলায় ৬ হাজার ৪৫ জন অংশ নিয়ে পাশ করেছে ৫ হাজার ৬শ ২৯ জন। জিপিএ ৫ পেয়েছে ৬শ ৪৪ ও পাশের হার ৫৬.২৯ শতাংশ।

[৫] দাগনভূঞা উপজেলায় এসএসসিতে ২ হাজার ৪শ ৮৭ জন অংশ নিয়ে পাশ করেছে ২ হাজার ১শ ৮৯ জন। জিপিএ-৫ পেয়েছে ৭৩ জন ও পাশের হার ৮৮.০২ শতাংশ।

[৬] সোনাগাজী উপজেলায় এসএসসিতে ১ হাজার ৫শ ৯২ জন অংশ নিয়ে পাশ করেছে ১ হাজার ২শ ৮০ জন। জিপিএ ৫ পেয়েছে ৪৭ জন ও পাশের হার ৮০.৪৫ শতাংশ।

[৭] ছাগলনাইয়া উপজেলায় এসএসসিতে ১ হাজার ৫শ ৯৮ জন অংশ নিয়ে পাশ করেছে ১ হাজার ৩শ ৮৪ জন। জিপিএ ৫ পেয়েছে ৩৭ জন ও পাশের হার ৮৬.৬১ শতাংশ।

[৮] ফুলগাজী উপজেলায় এসএসসিতে ১ হাজার ৪শ ৬৪ জন অংশ নিয়ে পাশ করেছে ১ হাজার ১শ ৩৪ জন। জিপিএ ৫ পেয়েছে ৩৪ জন ও পাশের হার ৭৭.৪৬ শতাংশ।

[৯] পরশুরাম উপজেলায় এসএসসিতে ১ হাজার ৬১ জন অংশ নিয়ে পাশ করেছে ৯শ ৩৯ জন। জিপিএ ৫ পেয়েছে ৪৭ জন ও পাশের হার ৮৮.৫০ শতাংশ।

[১০] উল্লেখ্য যে, ফেনীর ৬ উপজেলার ১শ ৮১টি বিদ্যালয় থেকে শিক্ষার্থীরা এবার এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলো। সম্পাদনা : জেরিন আহমেদ

  • সর্বশেষ