শিরোনাম
◈ হাত-পাবিহীন শিশুর জন্ম: বাবা বললেন ফেলে দিতে, সন্তানের পাশে দাঁড়ালেন মা; হাসপাতালের মানবিক সহায়তা ◈ রিশাদ হো‌সে‌নে মুগ্ধ ‌নিউজিল‌্যা‌ন্ডের ইশ সোধি ◈ নানক-তাপসসহ ২৮ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি আজ ◈ হামাসের কমান্ডারসহ ৩ যোদ্ধাকে হত্যার দাবি ইসরাইলের ◈ সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় হটাৎ গোলাগুলি, নিরাপদে সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে (ভিডিও) ◈ সোমবার থেকে ভারি বৃষ্টির আভাস, উত্তর-পূর্বে বন্যার শঙ্কা ◈ স্কুল শিক্ষার্থীদের সঙ্গে সময় কাটালেন প্রধানমন্ত্রী ◈ ৫৫ ডিগ্রি তাপমাত্রার পূর্বাভাস দেয়নি আবহাওয়া অধিদপ্তর ◈ যুক্তরাষ্ট্রে বাংলাদেশি দুই পিএইচডি শিক্ষার্থীকে খুন ছিল পূর্বপরিকল্পিত, আরও যা জানাল পুলিশ ◈ ট্রাম্প প্রশাসনের আপত্তি না মেনে মাদুরোর পক্ষে রায় দিল নিউইয়র্ক আদালত

প্রকাশিত : ০১ জুন, ২০২০, ১২:৪৮ দুপুর
আপডেট : ০১ জুন, ২০২০, ১২:৪৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] যেকোনো গ্রুপের রক্তের প্লাজমা যেকোনো রোগীকে দেওয়ার বিষয়ে গবেষণা শেষ পর্যায়ে

লাইজুল ইসলাম : [২] কোভিড-১৯ রোগের এখনো কোনো নির্ধারিত ওষুধ বের হয়নি। তবে বেশ কয়েকটি চিকিৎসায় কিছুট সফলতা এসেছে। এর মধ্যে সবচেয়ে বেশি সফলতা এসেছে প্লাজমা থেরাপিতে। শুধু বাংলাদেশেই নয় বিশ্বের অনেক দেশই প্লাজমা থেরাপিতে সফলতা দেখেছে। কিন্তু কিছু বিষয়ে প্রশ্নের জন্ম দিয়েছে। ব্লাড গ্রুপ না মিললে কি প্লাজমা দেওয়া যাবে না?

[৩] এই বিষয়ে প্লাজমা থেরাপি প্রয়োগ সংক্রান্ত বিশেষজ্ঞ কমিটির প্রধান ডা. এম এ খান বলেন, এবি পজিটিভের প্লাজমা সবাইকে দিতে পারবে। এমনকি সব ব্লাড গ্রুপের প্লাজমা অন্য সবাইকে দিতে পারবে। তবে এই বিষয়ে এখনো গবেষনা চলছে। এখনো নিশ্চিত করে বলা যাবে না। গবেষণা শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।

[৪] ডা. এম এ খান বলেন, ক্রিটিক্যাল রোগিদের প্লাজমা থেরাপি। বিশেষজ্ঞ চিকিৎসকরা প্লাজমা দেওয়ার বিষয়ে সর্বোচ্চ কাজ করছে। এমন হতে পারে নির্ধারিত গ্রুপের রোগীর প্লাজমা পাওয়া যাচ্ছে না। তখন যাতে অন্য ব্লাড গ্রুপের প্লাজমা দেওয়া যায় তার ব্যবস্থা হবে খুব দ্রুত সময়ের মধ্যেই।

[৫] গবেষণা এখনো শেষ হয়নি। তবে যে ফলাফল হাতে আসছে তাতে সুফল পাওয়ার সুযোগ আছে। এতে দেশের মানুষ বৈকি সারা বিশ্বের মানুষ উপকৃত হবে। আমরা দ্রুত সময়ের মধ্যে শেষ করতে চাইছি এই গবেষণা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়