শিরোনাম
◈ ইরান যুদ্ধের অভিঘাত: তেলের দামে উল্লম্ফন, চাপে বিশ্ব অর্থনীতি ◈ ব্যাংকে হামলার পর কড়া বার্তা ইরানের, লক্ষ্য যুক্তরাষ্ট্র-ইসরায়েলের অর্থনৈতিক কেন্দ্র ◈ আপৎকালীন জ্বালানির জন্য ভারতের কাছে ডিজেল চাওয়া হয়েছে: জ্বালানিমন্ত্রী ◈ ‘চতুর্থ উত্তরসূরী’: ইরানের দীর্ঘ যুদ্ধের পরিকল্পনা ◈ দায়িত্বের বাইরে মন্তব্য না করতে মন্ত্রী-এমপিদের সতর্ক করলেন প্রধানমন্ত্রী ◈ বাংলা‌দেশ ক্রিকেট বো‌র্ডের নির্বাচনে অনিয়ম ও কারসাজি তদন্তে উচ্চপর্যায়ের কমিটি গঠন ◈ রানার আগুনে বোলিং, পাকিস্তানকে ৮ উইকেটে হারাল বাংলাদেশ ◈ ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে দেশবাসীর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান ◈ বিদেশি ঋণে চাপ বাড়ছে: পাওয়ার চেয়ে পরিশোধেই বেশি ব্যয় ◈ জামিন পেলেন সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক

প্রকাশিত : ০১ জুন, ২০২০, ১২:২৯ দুপুর
আপডেট : ০১ জুন, ২০২০, ১২:২৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সঠিক ব্যয় বিশ্লেষণ না করেই বাসা ভাড়া বৃদ্ধি, বাড়বে যাত্রী সাধারণের ভোগান্তি : যাত্রী কল্যাণ সমিতি

শরীফ শাওন : [২] সংগঠনের মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী বলেন, যাত্রী প্রতিনিধিদের বাদ দিয়ে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। ভুয়া এবং অযৌক্তিক হিসাব দেখিয়ে এভাবে ভাড়া বৃদ্ধি অসহায় জনগণের উপর জুলুমের সামিল। দেশের যাত্রীসাধারণ এই অযৌক্তিক ভাড়া বৃদ্ধি কোনোভাবেই মেনে নেবে না বলে জানান তিনি।

[৩] রোববার (৩১ মে) বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে মোজাম্মেল হক এ বক্তব্য দেন। এসময় গণপরিবহনের বর্ধিত ভাড়া প্রত্যাখ্যান করে পূর্বের ভাড়া বহাল রাখার দাবি জানান।

[৪] তিনি বলেন, মালিক পক্ষের সঙ্গে দর কষাকষির কোন সুযোগ রাখা হয়নি। তিনি জানান, কোভিড-১৯ মহামারি সংকট মুহুর্তে মালিকদের ফাঁদে পা দিয়েছে সরকার। জনগণের উপর একচেটিয়াভাবে ৬০ শতাংশ বর্ধিত ভাড়া অযৌক্তিকভাবে চাপিয়ে দেয়া হয়েছে। এতে যাত্রীস্বার্থ চরমভাবে উপেক্ষিত হবে। এই সিদ্ধান্তের মধ্য দিয়ে ভাড়া নৈরাজ্য এবং যাত্রী হয়রানিকে আরো উসকে দেয়া হয়েছে বলে মন্তব্য করেন। তাই অনতিবিলম্বে বর্ধিত বাসভাড়া প্রত্যাখ্যান করে পুর্বের ভাড়া বহাল রাখার দাবী জানায় সংগঠনটি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়