শিরোনাম
◈ পিছিয়ে যাচ্ছে ই‌ন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ◈ ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলায় খামেনির কন্যা, জামাতা, পুত্রবধূ ও নাতি নিহত ◈ ফ্লাইট স্থগিতের কারণে বিমানবন্দরে আটকে থাকা যাত্রীদের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী ◈ হামলায় নিহত আয়াতুল্লাহ খামেনি, ইরানে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ◈ খামেনি বেঁচে আছেন এবং দৃঢ়তার সঙ্গে যুদ্ধের ময়দানে নেতৃত্ব দিচ্ছেন: ইরানের দুই সংবাদমাধ্যমের খবর ◈ এবার কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলা, আহত অনেকে ◈ এবার খামেনির নিহত হওয়ার খবর নিশ্চিত করে ট্রাম্পের পোষ্ট ◈ হামলায় খামেনি নিহত, পাওয়া গেছে তার মরদেহ: রয়টার্সকে ইসরায়েলি কর্মকর্তা ◈ ইরানে ফের হামলা শুরু করেছে ইসরায়েল ◈ রাতে নতুন করে হামলা শুরু, বিকট বিস্ফোরণে কাঁপছে সংযুক্ত আরব আমিরাতের দুবাই

প্রকাশিত : ০১ জুন, ২০২০, ১২:০৬ দুপুর
আপডেট : ০১ জুন, ২০২০, ১২:০৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বড়লেখায় ইউনিয়ন ভূমি কর্মকর্তার করোনা উপসর্গ নিয়ে মৃত্যু

স্বপন দেব, মৌলভীবাজার প্রতিনিধি :[২] করোনা উপসর্গ নিয়ে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার তালিমপুর ইউনিয়ন ভূমি কর্মকর্তা আবুল কালাম আজাদের (৫০) মৃত্যু হয়েছে। তাঁর নমুনা সংগ্রহ করেছে বড়লেখা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা।

[৩] এলাকাবাসী জানান, তিনি বড়লেখা পৌর শহরের পাখিয়ালা চৌমুহনী এলাকার ভাড়া বাসায় শনিবার বিকেলে মারা যান। কয়েক দিন থেকে তিনি শ্বাস কষ্ট, জর ও হৃদরোগ জনিত সমস্যায় ভুগছিলেন।

[৪] শনিবার মৃতব্যক্তির নিজ বাড়ি কুলাউড়া উপজেলার চাতলগাঁও গ্রামের পারিবারিক কবর স্থানে দাফন সম্পন্ন হয়েছে।

[৫] কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এ টি এম ফরহাদ চৌধুরী এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. নূরুল হক উক্ত ব্যক্তির পরিবারকে ১৪ দিনের জন্য হোম কোয়ারেন্টাইনে থাকার জন্য নির্দেশ প্রদান করেছেন। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়