শিরোনাম
◈ জ্বালানি অনিশ্চয়তায় ছাদভিত্তিক সৌরবিদ্যুতে ঝুঁকছে কারখানাগুলো, সক্ষমতা ৫০০ মেগাওয়াট ছাড়িয়েছে ◈ ২০৩০ সালে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ করবে ইইউ ◈ ব্যাংকঋণে শীর্ষে সরকার, বিদ্যুৎ-জ্বালানি ও সার খাতে বাড়বে ভর্তুকি ◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব ◈ সিঙ্গাপু‌রের কা‌ছে এক গো‌লে হে‌রে এশিয়ান কাপ বাছাই শেষ করলো বাংলাদেশ ◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ৩১ মে, ২০২০, ১০:২১ দুপুর
আপডেট : ৩১ মে, ২০২০, ১০:২১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাজশাহীতে করোনা উপসর্গ নিয়ে নারীর মৃত্যু

মঈন উদ্দীন :[২] করোনাভাইরাসের উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। রোববার ভোরে হাসপাতালের করোনা পর্যবেক্ষণ ওয়ার্ডে তার মৃত্যু হয়। মারা যাওয়ার পর তার নমুনা সংগ্রহ করা হয়েছে বলে জানিয়েছেন হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস। মৃত বৃদ্ধার নাম নুরপুন্নি বেগম। তার বয়স ৭০ বছর। তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার আটরশিয়া গ্রামের ইয়াছিন আলীর স্ত্রী।

[৩] ডা. সাইফুল ফেরদৌস বলেন, জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। করোনার উপসর্গ থাকায় মৃত্যুর পর তার নমুনা সংগ্রহ করা হয়েছে। এর পর সকালে হাসপাতালের এ্যাম্বুলেন্সে তার লাশ বাড়ি পাঠানো হয়। স্বাস্থ্যবিধি মেনে লাশ দাফনের পরামর্শ দেয়া হয়েছে।

[৪] মৃতের নাতনি মুকুল হোসেন জানান, দুইদিন আগে হঠাৎ তার জ্বর আসে। এরপর শ্বাসকষ্ট শুরু হয়। এছাড়া তার রক্তচাপ কমে যায়। এ অবস্থায় শনিবার বেলা ১১টার দিকে তাকে রামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

[৫] সেখান থেকে তাকে রাজশাহী খ্রীষ্টিয়ান মিশন হাসপাতালের আইসোলেশন সেন্টারে পাঠায় চিকিৎসকরা। পরে তার অবস্থার অবনতি হলে দুপুরে ফের রামেক হাসপাতালের করোনা ইউনিটের অবজারভেশন ওয়ার্ডে নিয়ে আসা হয়। এ সময় তাকে আইসিইউতে নেওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা। কিন্তু আইসিইউতে নেওয়ার আগেই ভোরে তার মৃত্যু হয়। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়