শিরোনাম
◈ তৃতীয় দফায় মিসাইল ছুড়ল ইরান, ইসরায়েলজুড়ে বাজলো সাইরেন ◈ জ্বালানি সংকট সামাল দিতে দ্বিগুণ দামে এলএনজি কিনল সরকার ◈ উপসাগরে মার্কিন ঘাঁটিতে হামলা: ইরানকে গোয়েন্দা তথ্য দিচ্ছে রাশিয়া  ◈ জ্বালানি, রপ্তানি ও রেমিট্যান্স—যুদ্ধের প্রভাবে বাড়ছে অর্থনৈতিক ঝুঁকি ◈ ‘গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা পাচ্ছেন খালেদা জিয়া ◈ জ্বালানি তেল পাচার রোধে বেনাপোল সীমান্তে বিজিবির নিরাপত্তা জোরদার ◈ আমার ফ্ল্যাট থেকে কয়েক কদম দূরেই ‘যমুনা’, যেখানে ঘটেছে অসংখ্য নাটকীয় ঘটনা: শফিকুল আলম ◈ ঈদকে সামনে রেখে এলিফ্যান্ট রোড ও নিউমার্কেটে ক্রেতাদের উপচে পড়া ভিড় ◈ ইরান–সংঘাত থামাতে কিছু দেশের মধ্যস্থতার চেষ্টা: পেজেশকিয়ান ◈ জ্বালানি তেলের দাম নিয়ে আতঙ্ক, যে বার্তা দিলেন জ্বালানিমন্ত্রী ও প্রতিমন্ত্রী

প্রকাশিত : ৩১ মে, ২০২০, ০৯:১৯ সকাল
আপডেট : ৩১ মে, ২০২০, ০৯:১৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] উল্লাপাড়ায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় ফলাফল প্রত্যাশী ছাত্রীর আত্মহত্যা

উল্লাপাড়া প্রতিনিধিঃ [২] সিরাজগঞ্জের উল্লাপাড়ায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় মাফিয়া খাতুন (১৬) নামে এক ফলাফল প্রত্যাশী আত্মহত্যা করেছে। সে উপজেলার পূর্ণীমাগাতী ইউনিয়নের পুঠিঁয়া গ্রামের ময়নাল হোসেনের মেয়ে। মাফিয়া ফলিয়া উচ্চ বিদ্যালয় থেকে এবছর এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল।

[৩] রোববার এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ হলে ১২ ঘটিকার সময় মাফিয়া জানতে পারে পরীক্ষায় একটি বিষয়ে সে অকৃতকার্য হয়েছে। এঘটনায় অভিমান করে নিজ বাড়িতে কীটনাশক পান করে, এরপর তাকে উল্লাপাড়া উপজেলা কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

[৪] এ বিষয়ে উল্লাপাড়া মডেল থানা ওসি (তদন্ত) গোলাম মোস্তফা জানান এই ঘটনা আমরা মৌখিকভাবে শুনেছি,তার পরিবার থেকে কেউ লিখিতভাবে জানায়নি। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়