শিরোনাম
◈ ফের রণক্ষেত্র শাহবাগ, পুলিশের লাঠিচার্জে ছত্রভঙ্গ আন্দোলনকারীরা ◈ মালয়েশিয়া ছাড়ছে অবৈধ অভিবাসীরা, শীর্ষে বাংলাদেশিরা ◈ বাংলা‌দেশবী‌হিন বিশ্বকাপের পর্দা উঠ‌ছে শ‌নিবার, জমকা‌লো উদ্বোধনী অনুষ্ঠানে যা থাকছে ◈ কর্মস্থলে ডে-কেয়ার ও ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপনের প্রতিশ্রুতি বিএনপির ◈ যমুনার সামনে সংঘর্ষের সময় ‘গুলি ছোড়া হয়নি’, দাবি প্রধান উপদেষ্টার দপ্তরের ◈ উন্নত দেশের সঙ্গে প্রথম পূর্ণাঙ্গ অর্থনৈতিক চুক্তিতে বাংলাদেশ ◈ জুলাই সনদ জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: তারেক রহমান ◈ ‘উই হ্যাভ আ প্ল্যান’ যে কারণে বলেছিলেন তারেক রহমান ◈ ত্রয়োদশ নির্বাচনে বিএনপির ইশতেহার ঘোষণা: নয় দফা প্রতিশ্রুতি, পাঁচ ভাগে পরিকল্পনা ◈ ইনকিলাব মঞ্চের সঙ্গে পুলিশের সংঘর্ষ, জাবের-জুমা-আম্মারসহ আহত অনেকে

প্রকাশিত : ৩১ মে, ২০২০, ০৮:৩১ সকাল
আপডেট : ৩১ মে, ২০২০, ০৮:৩১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আগামী ৬-৭ মাসের মধ্যে স্বাভাবিক হয়ে যাবে করোনা পরিস্থিতি, বললেন বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি

স্পোর্টস ডেস্ক : [২] করোনাভাইরাস যে ভাবে গোটা বিশ্বকে গ্রাস করেছে, তাতে জরুরি ভিত্তিতে কার্যকরি ভ্যাকসিন আবিস্কার হওয়া দরকার। আশাকরি খুব শিগগিরই এটা আবিসকার হবে। যাতে করে দ্রুতই সব আবার হয়ে যায় আগের মতো। এই আশার কথা শোনালেন ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি।

[৩] এ কিংবদন্তি অধিনায়কের মতে, আগামী ৬-৭ মাসের মধ্যেই স্বাভাবিক হয়ে যাবে করোনা পরিস্থিতি। শনিবার ডিজিটাল ক্লাসরুমে নেয়া এক অনলাইন সেশনে এ কথা বলেছেন গাঙ্গুলি। একইসঙ্গে ক্রিকেটের ব্যাপারেও আশার কথা বলেছেন তিনি। - জাগোনিউজ

[৪] গাঙ্গুলি বলেন, সবকিছু আবার তার আপন কক্ষে ফিরে আসবে। পুরো বিশ্ব একটা অনাকাক্সিক্ষত ধাক্কা খেয়েছে এবং এর সঙ্গে লড়াই করার জন্য ওষুধও ছিল না আমাদের কাছে। তবে আগামী ৬-৭ মাসের ভ্যাকসিন চলে আসবে এবং সবকিছু আবার স্বাভাবিক হবে।

[৫] করোনা পরিস্থিতির মাঝেই ক্রিকেট ফেরানোর পরিকল্পনা চলছে সবখানে। এ বিষয়ে গাঙ্গুলির মন্তব্য, ‘বিসিসিআই এবং আইসিসি- উভয়ই চাচ্ছে ক্রিকেট ফেরানোর জন্য। অন্তর্র্বতীকালীন সময়ের জন্য কিছু পরিবর্তন আসবেই, সূচিও বদলে যাবে। খেলোয়াড়দের বাধ্যতামূলক টেস্ট, ডাক্তারি পরীক্ষা করাতে হবে। তবে খেলার মধ্যে এর প্রভাব থাকবে না।

[৬] এসময় গাঙুলি জানান, তিনি ভুলবশত আসলে ক্রিকেটার হয়েছে। সবসময় ভালোবাসতেন ফুটবল। তার ভাষ্য, ‘আমি ঘুড়ি ওড়াতে ভালোবাসতাম, তবে ফুটবল ছিল আমার জীবন এবং বেশ ভালো খেলতাম। কিন্তু একবার গ্রীষ্মের ছুটিতে বাবা বললেন, যাও ক্রিকেট অনুশীলন করো। কারণ আমি অনেক দুষ্টুমি করতাম। আমিও এই প্রস্তাবে রাজি হই। কারণ বাসার নিয়মে ঘেরা জীবনের চেয়ে খেলাই ভালো ছিল। - জি নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়