শিরোনাম
◈ যেভাবে সঠিক নিয়মে পড়বেন ঈদের নামাজ ◈ যুক্তরাষ্ট্রে অস্ত্র রপ্তানি স্থগিত করল সুইজারল্যান্ড ◈ ইরানবিরোধী অভিযানে মার্কিন বাহিনীকে ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি দিল যুক্তরাজ্য ◈ তুরস্ক বা ওমানে কোনো হামলা চালায়নি ইরান, এগুলো শত্রুদের সাজানো ঘটনা: মোজতবা খামেনি ◈ পবিত্র আল-আকসায় ঈদের নামাজে আসা মুসল্লিদের ওপর ইসরাইলের হামলা ◈ জ্বালানি তেল ও এলএনজি সংকট মোকাবিলায় ২ বিলিয়ন ডলারের নতুন তহবিলে নজর বাংলাদেশের ◈ রিয়াল মা‌দ্রিদের কোর্তোয়া ৬ সপ্তাহের জন্য মাঠের বাই‌রে ◈ আনন্দ-সম্প্রীতির বার্তা নিয়ে এলো ঈদুল ফিতর ◈ ১৮৬ বাংলাদেশি ইরান থেকে আজারবাইজান হয়ে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন ◈ ঈদের দিন সকালে ঝড়বৃষ্টির আশঙ্কা নিয়ে যা জানালেন আবহাওয়া অধিদপ্তর

প্রকাশিত : ৩১ মে, ২০২০, ০৮:০৫ সকাল
আপডেট : ৩১ মে, ২০২০, ০৮:০৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ‘মরার ওপর খাঁড়ার ঘা’ নীতি আওয়ামী সরকারের প্রতিষ্ঠিত কর্মসূচি : রিজভী

শাহানুজ্জামান টিটু : [২] বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, এই সরকার যে জনগণের প্রতি বৈরী তার প্রমাণ গতকাল শতকরা ৮০% শতাংশ বাসভাড়া বৃদ্ধির প্রস্তাব। জনগণকে জিম্মি করে রক্তচোষার নীতি এদের একমাত্র চালিকাশক্তি।

[৩] তিনি বলেন, করোনার আঘাতে জনজীবন মহাবিপর্যয়ের মধ্যে। দেশে করোনা ভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা এই সপ্তাহে বাঁধভাঙ্গা পানির মতো জনজীবনকে গ্রাস করেছে। ‘দিন আনে দিন খাওয়া মানুষ’, দিনমজুর, রিকসা চালকসহ নিম্ন মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষ কর্মহীন হয়ে পড়েছে। এর ওপর এই ভাড়া বৃদ্ধি ঐ নিরন্ন ও বিপন্ন মানুষের উপরই কষাঘাত। বাস চালুর আগেই বাসভাড়া বৃদ্ধির সিদ্ধান্তেই প্রমাণিত হয়-এই সরকার শোষণ ও গরীবকে মারার যন্ত্র।

[৪] রুহুল কবির রিজভী বলেন, তথ্যমন্ত্রী বলেছেন-ত্রাণ নিতে আসার লোক পাওয়া যাচ্ছে না। তার এই বক্তব্যে ফরাসী বিপ্লবের সময়ে ষোড়শ লুই-এর স্ত্রীর কথাই মনে পড়ে যায়-রুটি নাই তো কি হয়েছে, কেক খাবে। জনগণের ক্ষুধা, হাহাকার, কর্মহীনতা আমলে না নিয়ে সারাক্ষণ এই সরকার জনগণকে নিয়ে উপহাস করতেই ব্যস্ত। প্রায় দ্বিগুণ বাসভাড়া বৃদ্ধির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে বাসভাড়া বৃদ্ধির প্রস্তাব প্রত্যাহারের আহবান জানান তিনি।

[৫] রোববার দুপুরে নয়াপ্লটনে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে ভিডিও সংবাদ সম্মেলন করেন রিজভী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়