শিরোনাম
◈ গাজীপুরে শান্ত ও স্বাভাবিক শিল্পাঞ্চল, ৮০ শতাংশ কারখানা চালু; আশুলিয়ায় শ্রমিক-পুলিশ ধাওয়া-পাল্টাধাওয়া, টিয়ারশেল নিক্ষেপ ◈ কালিয়ায় বিএনপি নেতা হত্যার দুই দিন পর অর্ধশতাধিক বাড়ি-দোকানে হামলা ও অগ্নিসংযোগ, বাধায় দেরিতে পৌঁছায় ফায়ার সার্ভিস ◈ যুক্তরাষ্ট্রে ভিসার মেয়াদ অতিক্রম করলে ফেরত পাঠানোর পাশাপাশি স্থায়ী নিষেধাজ্ঞা হতে পারে, সতর্ক করল দূতাবাস ◈ ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে বিশ্বে মর্যাদার রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চায় সরকার: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ আমার দেখা সবচেয়ে বড় বিশ্বাসঘাতক উসমান খাজা : ডিভিলিয়ার্সের ক্ষোভ, বলবিকৃতি কাণ্ডে স্বাধীন তদন্ত চায় অস্ট্রেলিয়া সরকার ◈ নাম মহম্মদ সিরাজ বলেই বাদ : ভারতীয় ক্রিকেট দলে সাম্প্রদায়িক রাজনীতির অভিযোগ, কংগ্রেস-বিজেপির পাল্টাপাল্টি তোপ ◈ ব্রায়ান লারাকে আঘাত করে ভয়ে কাঁপছিলেন পা‌কিস্তা‌নের শোয়েব আখতার ◈ ঢাকাসহ ৭ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোনে চলছে নজরদারি ◈ সশস্ত্র বাহিনী দিবসে বীর শহিদদের শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ◈ একের পর এক কারখানা বন্ধ, কোন পথে যাচ্ছে দেশের পোশাক খাত?

প্রকাশিত : ০১ জুন, ২০২০, ১২:০৭ দুপুর
আপডেট : ০১ জুন, ২০২০, ১২:০৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দুই নভোচারীকে নিয়ে মহাকাশে ঐতিহাসিক যাত্রা করেছে স্পেসএক্স রকেট

দেবদুলাল মুন্না:[২] শনিবার রাতে মহাকাশে পাড়ি দিল স্পেস-এক্স’র ফ্যালকন রকেট। নাসার দুই চৌকশ নভোচারী অ্যাস্ট্রো-বেনকেন ও অ্যাস্ট্রো-হার্লে দ্বিতীয় দফা রওয়ানা হয়েছেন।স্পেসএক্স মার্কিন যুক্তরাষ্ট্রের একটি বেসরকারি সংস্থা। খবর নেচার ও বিবিসি

[৩] এর আগে গত বৃহস্পতিবার মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা থেকে অ্যাস্ট্রো-বেনকেন ও অ্যাস্ট্রো-হার্লে নামের নাসার দুই নভোচারীকে মহাকাশে পাঠানোর কথা ছিল স্পেস এক্স'র। তবে খারাপ আবহাওয়ার কারণে সেটির উৎক্ষেপণ বন্ধ রাখা হয়ে।

[৪] নেচার জানায়, প্রতি ঘণ্টায় ১৭ হাজার মাইল বেগে এই ড্রাগন ক্যাপসুল পাড়ি দেবে আন্তর্জাতিক স্পেস স্টেশনের দিকে। পৌঁছতে সময় লাগতে পারে ১৯ ঘণ্টা।

[৫] নাসার প্রধান জিম ব্রিডেনস্টাইন নেচার’কে বলেন, প্রথমবার কোনও বেসরকারি মহাকাশ গবেষণা সংস্থা মিশনের এত বড় উদ্যোগ নিয়েছে। দেশের জন্য এটা গর্বের মুহূর্ত।

[৬]জানা যায়, ঐতিহাসিক মহাকাশ যাত্রা নাম দেওয়া হয়েছে ‘ডেমো ২’। এটা ডেমোনস্ট্রেশন মিশন, যা প্রমাণ করবে স্পেসএক্স শুধু স্পেসক্রাফ্ট বানাতেই দক্ষ নয়। মহাকাশে নভোচারীদের নিয়ে যেতেও সক্ষম।

[৭] প্রথমবার ২০০৮ সালে পৃথিবীর কক্ষে ফ্যালকন ১ রকেট পাঠিয়েছিল স্পেস এক্স। ২০১০ সালে পরীক্ষামূলকভাবে ড্রাগন স্পেসক্রাফ্ট মহাকাশে পাঠিয়েছিল তারা। এরপরে ২০১৫,২০১৭ সালে ফ্যালকন ৯ রকেট পাক খেয়েছে পৃথিবীর কক্ষে। ২০১১ সালে প্রথমবার নভোচারী নিয়ে আন্তর্জাতিক স্পেস স্টেশনে নামে স্পেস এক্সের ড্রাগন স্পেসক্রাফ্ট। এরপর থেকে দীর্ঘ সময়ের বিরতি।

[৮] স্পেস এক্স প্রধান ইলন মাস্ক বলেছেন,‘আমরা গর্বিত এই অভিযানের অংশ হতে পারছি।’

  • সর্বশেষ