শিরোনাম
◈ দলীয় নেতাকর্মীদের চাঙা করার চেষ্টা করছে বিএনপি ◈ নারী এশিয়ান কাপে চীনের কাছে ২-০ গো‌লে হারলো বাংলাদেশ ◈ ফুটবল ম্যাচ শুরুর আগেই সমর্থকের রহস্যময় মৃত্যু, আহত ৪৭ ◈ এলাকায় মাইকিং— ‘সাউন্ডবক্স বাজালে কবরস্থানে দাফন করতে দেওয়া হবে না’ (ভিডিও) ◈ কোচিং সেন্টার শতভাগ বন্ধ করতে হবে: শিক্ষামন্ত্রী ◈ ড. ইউনূসকে মুখ খুলতে হবে, অর্জন ধরে রাখতে সব উপদেষ্টাদের মাঠে নামতে হবে: নাহিদ ইসলাম ◈ জুলাই সনদের সাথে গণভোট বাতিল হওয়ার কোনো সম্পর্ক নেই : আইনমন্ত্রী ◈ দলীয় পদ ছাড়লেন জোনায়েদ সাকি ◈ কেরানীগঞ্জে গ্যাস লাইটার কারখানার আগুনে, ৫ জনের মরদেহ উদ্ধার (ভিডিও) ◈ বিমান ভূপাতিত হলে কী করেন পাইলট? জানুন টিকে থাকার বাস্তব গল্প

প্রকাশিত : ৩১ মে, ২০২০, ০৫:৫৮ সকাল
আপডেট : ৩১ মে, ২০২০, ০৫:৫৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] র‌্যাবের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী নিহত

মাসুদ আলম : [২] রোববার ভোরে যশোরের মণিরামপুর উপজেলার রামপুরে এ ঘটনা ঘটে। নিহতের নাম রুবেল হোসেন শাওন (২২)। ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, এক রাউন্ড গুলি ও ৬৪ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। তার মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

[৩] র‌্যাবের একটি টিম মণিরামপুর উপজেলার মশ্মিমনগর ইউনিয়নে টহলে ছিল। ভোররাতে তারা রামপুর গ্রামে মাদক বেচাকেনার খবর পায়। এরপর সেখানে অভিযান চালালে মাদক ব্যবসায়ীরা র‌্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় র‌্যাব সদস্যরাও পাল্টা গুলি ছোড়লে এক মাদক ব্যবসায়ীকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। শাওনের নামে মাদকসহ বিভিন্ন অপরাধে ১০টি মামলা রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়