শিরোনাম
◈ বছরের যে দুই মাসে ঘূর্ণিঝড়ের ঝুঁকি সবচেয়ে বেশি বাংলাদেশে ◈ কলকাতা-শিলিগুড়িতে বাংলাদেশের ভিসা আবেদন কেন্দ্র অনির্দিষ্টকালের জন্য বন্ধ ◈ কর্মসংস্থান ও আত্মনির্ভরশীলতা গড়তে এসএমই খাতের সম্ভাবনা কাজে লাগাবে সরকার: প্রধানমন্ত্রী ◈ নেপাল প্রিমিয়ার লিগের ফাইনালে বাংলাদেশের দুই আম্পায়ার, বাংলা‌দেশ ক্রিকেট বো‌র্ডের অভিনন্দন  ◈ ৩৮ ক্রিকেটার পাকিস্তানের কেন্দ্রীয় চুক্তিতে, জায়গা হয়নি একাধিক তারকার ◈ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জরুরি প্রস্তুতিতে আইএইএর স্বীকৃতি, অন-সাইট ব্যবস্থায় ঘাটতি পায়নি পর্যালোচনা দল ◈ নড়াইলের বেন্দারচরে হিন্দুদের বাড়িঘরে হামলার খবর মিথ্যা, এআই ভিডিও ছড়িয়ে অপপ্রচার: পুলিশ সদরদপ্তর ◈ ঢাকায় এক সপ্তাহে মসলা ও শুকনা ফলের দাম কেজিতে ৫০ থেকে ৪০০ টাকা পর্যন্ত বৃদ্ধি ◈ গণহত্যার রায়ের পর রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন আশা, তবে রাখাইনে যুদ্ধ ও নিরাপত্তা সংকটে ফিরতে অনিশ্চয়তা ◈ হেপাটাইটিস বি ও সি সংক্রমণে দেশে লিভার ক্যানসারের ৭০–৮০ শতাংশ ঝুঁকি, অধিকাংশ রোগীই জানেন না আক্রান্ত হওয়ার কথা

প্রকাশিত : ৩১ মে, ২০২০, ০৯:৪৮ সকাল
আপডেট : ৩১ মে, ২০২০, ০৯:৪৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মৌলভীবাজারের চা-বাগান থেকে বিপন্ন উল্লুক উদ্ধার

ডেস্ক রিপোর্ট : [২] ফুলবাড়ী চা-বাগান থেকে বিপন্ন প্রজাতির ওই উল্লুকটিকে উদ্ধার করেছে বন বিভাগ। বৃহস্পতিবার রাতে আহত অবস্থায় উল্লুকটি উদ্ধার করে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে এনে রাখা হয়েছে। উল্লুকটি লাউয়াছড়া বন থেকেই ওই চা বাগানে গিয়েছিল।

[৩] বন্যপ্রাণী বিশেষজ্ঞরা জানান, উল্লুক এখন বিশ্বব্যাপী বিপন্ন প্রাণী। আমাদের দেশে এরা অতি বিপন্ন। বাংলাদেশ পার্বত্য চট্টগ্রাম ও সিলেট অঞ্চলে এদের দেখা যায়। তবে বৃহত্তর সিলেটের মধ্যে একমাত্র লাউয়াছড়া ও সাতছড়ি বনেই এদের আবাস। লাউয়াছড়া বনেই এদের সংখ্যা বেশি। এদের ইংরেজি নাম Hoolock Gibbon. আর বৈজ্ঞানিক নাম Hylobats hoolock.। এরা গিবন (হাইলোবাটিডি) পরিবারভুক্ত প্রাণী। এদের দৈর্ঘ্য প্রায় ৬০ হতে ৯০ সেন্টিমিটার। ওজন ৬ হতে ৯ কেজি। পুরুষ আর মেয়ে উল্লুক আকারে প্রায় একই রকম।

[৪] বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সজল দেব জানান, উদ্ধার করা উল্লুকটি কোমরে ও মাথায় আঘাত পেয়েছে। সে সোজা হয়ে দাঁড়াতে পারছে না। সুস্থ করে তোলার জন্য আমরা সাধ্যমতো চেষ্টা করছি।

[৫] বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেঞ্জ কর্মকর্তা মোনায়েম হোসেন বলেন, মনে হচ্ছে উল্লুকটি গাছের ডাল ভেঙে মাটিতে পড়ে গিয়ে আঘাতপ্রাপ্ত হয়েছে। যেহেতু এরা সামাজিকভাবে পরিবারবদ্ধ হয়ে বসবাস করে, তাই উদ্ধারের পর উল্লুকটিকে একা না রেখে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে রেখেছি। ২/৩ দিন দেখার পর উল্লুকটিকে আবার বনে ছেড়ে দেয়া হবে। বিডিপ্রতিদিন

  • সর্বশেষ