শিরোনাম
◈ ঢাকাসহ আশপাশে দুপুরের মধ্যে বৃষ্টি ও দমকা হাওয়ার সম্ভাবনা: আবহাওয়া অধিদপ্তর ◈ হরমুজ প্রণালির পর ওমান উপসাগরে নিয়ন্ত্রণের দাবি ইরানের নৌবাহিনীর ◈ আরেকটি পদ্মা সেতুসহ তিন মেগা প্রকল্পে বদলাবে যোগাযোগ ব্যবস্থা ◈ ইরানি হামলার শঙ্কায় মধ্যপ্রাচ্যের মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোতে অনলাইনে ক্লাস শুরু ◈ সাগরপথে ইতালি প্রবেশে শীর্ষে বাংলাদেশ, বাড়ছে মৃত্যু-নিখোঁজ ◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল

প্রকাশিত : ৩১ মে, ২০২০, ০৩:২৮ রাত
আপডেট : ৩১ মে, ২০২০, ০৩:২৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সিংগাইরে ভুট্টা চাষে সফল কৃষক মনির হোসেন

সিরাজুল ইসলামঃ [২] মানিকগঞ্জের সিংগাইর উপজেলার চান্দহর ইউনিয়নের নিলাম্বর পট্টি গ্রামের মৃত আদম আলীর পুত্র মনির হোসেন (৫২) । জীবিকার তাগিদে ১৮ বছর প্রবাসে থেকেও সুবিধা করতে পারেনি। বছর দু’য়েক আগে মালেয়েশিয়া থেকে দেশে ফিরে কৃষি কাজে মন দেয়। একের পর এক ফসলের বাম্পার ফলনে তার মুখে ফুটে ওঠে সাফল্যের হাসি। সংসারেও আসে স্বাচ্ছন্দ্য।

[৩] শনিবার (৩০ মে) আমাদের অর্থনীতি ও আমাদের সময় ডট কমকে তিনি বলেন , গত কার্তিক মাসে ২ বিঘা জমিতে আলু লাগিয়েছিলাম । জমিতে আলু থাকাবস্থায় বরকত জাতের ভুট্টা বীজ বপন করি। এরপর আলু তুলে বিক্রি করে চাষের খরচ বাদে কিছু লাভ হয়। ভুট্টা গাছ ছোট থাকতে বোরো ধানের চারা ও পিয়াজ রোপন করি। ওই জমির চারা দিয়ে ৫ বিঘা জমিতে বোরো ধান লাগাই। পিয়াজও হয়েছে ভালো। সারা বছর পরিবারের চাহিদা মিটেয়ে ১৫-২০ মন বিক্রি করা যাবে।

[৪] সম্প্রতি ভুট্টা পরিপক্ক হলে পরিবারের লোকজন নিয়ে ফসল সংগ্রহ শুরু করেন। ২ বিঘা জমিতে প্রায় ৫০ মণ ভুট্টা উৎপাদন হয়েছে। প্রতি মণ ভুট্টার বাজার মূল্য ৯’শ থেকে ১ হাজার টাকা। মনির হোসেন আরো জানান, ভুট্টা ছাড়ানোর পর গাছ জ্বালানী হিসেবেও উত্তম। এগুলো সারা বছর রান্না করেও কিছু বিক্রি করা যায়। আগামী বছর ৫-৬ বিঘা জমিতে ভুট্টার আবাদ করবেন বলেও তিনি জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়