শিরোনাম
◈ নীরবে মদ বিক্রি শুরু করেছে সৌদি আরব, কিনতে পারছেন যারা ◈ যমুনার সামনে বিক্ষোভে অধিকাংশই লাঠির আঘাতে আহত: ঢামেক পরিচালক (ভিডিও) ◈ শাহবাগে অবস্থান কর্মসূচি স্থগিত, যানচলাচল স্বাভাবিক ◈ ফের রণক্ষেত্র শাহবাগ, পুলিশের লাঠিচার্জে ছত্রভঙ্গ আন্দোলনকারীরা ◈ মালয়েশিয়া ছাড়ছে অবৈধ অভিবাসীরা, শীর্ষে বাংলাদেশিরা ◈ বাংলা‌দেশবী‌হিন বিশ্বকাপের পর্দা উঠ‌ছে শ‌নিবার, জমকা‌লো উদ্বোধনী অনুষ্ঠানে যা থাকছে ◈ কর্মস্থলে ডে-কেয়ার ও ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপনের প্রতিশ্রুতি বিএনপির ◈ যমুনার সামনে সংঘর্ষের সময় ‘গুলি ছোড়া হয়নি’, দাবি প্রধান উপদেষ্টার দপ্তরের ◈ উন্নত দেশের সঙ্গে প্রথম পূর্ণাঙ্গ অর্থনৈতিক চুক্তিতে বাংলাদেশ ◈ জুলাই সনদ জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: তারেক রহমান

প্রকাশিত : ৩১ মে, ২০২০, ০৩:২০ রাত
আপডেট : ৩১ মে, ২০২০, ০৩:২০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]লকডাউন প্রত্যাহার জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ : জাসদ

আবুল বাশার নূরু : [২] পূর্ণাঙ্গ পরিকল্পনা ছাড়া ঢালাওভাবে লকডাউন প্রত্যাহার জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ বলে জানিয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)।

[৩]শনিবার বিকেলে জাসদ সভাপতি হাসানুল হক ইনু এমপি ও সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি এক বিবৃতিতে এ কথা বলেন।

[৪] জাসদ সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, সংক্রমণ রোগ বিশেষজ্ঞ, ভাইরাস বিশেষজ্ঞ, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ও সরকার গঠিত টেকনিক্যাল কমিটির মতামতের বাইরে পূর্ণাঙ্গ পরিকল্পনা ছাড়া ঢালাওভাবে সরকারি ছুটি ও লকডাউন প্রত্যাহার, সরকারি-বেসরকারি অফিস ও প্রতিষ্ঠান, গণপরিবহন, বিপণিবিতান, দোকানপাট খুলে দেওয়ার সিদ্ধান্ত আত্মঘাতী।

[৫] নেতারা বলেন, যখন করোনা সংক্রমণ বিস্তার হচ্ছে তখন লকডাউন প্রত্যাহার সংক্রমণের ঝুঁকি, হার, গতি বাড়াবে এবং বড় ধরনের বিপর্যয় তৈরি করবে।

[৬] ঢালাওভাবে লকডাউন প্রত্যাহার না করে ঝুঁকিপূর্ণ অঞ্চল বিবেচনায় নিয়ে ধাপে ধাপে লকডাউন প্রত্যাহারের পূর্ণাঙ্গ পরিকল্পনা প্রণয়নের দাবি জানান জাসদ নেতারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়