শিরোনাম
◈ জ্বালানি তেলের দাম কেন বাড়ল? প্রতিমন্ত্রী জানালেন ৩ কারণ ◈ উজবেকিস্তানের পর এবার ইন্দোনেশিয়ার জালে ১৭ গোল, দুই ম্যাচে ভারতের ৩৬! ◈ মরিয়মের আত্মহত্যায় প্ররোচনা মামলা: এমপি গাজী নজরুল ৪ দিন, প্রথম স্ত্রী ১ দিনের রিমান্ডে ◈ জামায়াতের বহিষ্কারের চিঠি পেলেও নজরুল ইসলামের এমপি পদ নিয়ে ব্যবস্থা নিতে পারবে না ইসি ◈ অপ্রতিম হত্যা: আইফোনের পাশাপাশি ৫ হাজার টাকা ধার নিয়ে বিরোধের তথ্য, হত্যার কারণ নিয়ে মিলছে নতুন সূত্র ◈ জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ ◈ নবম পে-স্কেল: দুই ধাপে বেতন বাড়বে, সরকারের বাড়তি ব্যয় ৩৭ হাজার ৩৭২ কোটি টাকা ◈ অন্য দেশের তুলনায় বাংলাদেশে জ্বালানি তেলের দাম কম: রুহুল কবির রিজভী ◈ জ্বালানি তেলের দাম বাড়ায় দক্ষিণাঞ্চলের বাসভাড়ায় ৫০ টাকা বৃদ্ধির সিদ্ধান্ত ◈ দেশের ভবিষ্যৎ অর্থনীতিতে গুরুত্বপূর্ণ খাত হতে পারে ব্লু ইকোনমি : শিক্ষামন্ত্রী

প্রকাশিত : ৩১ মে, ২০২০, ০৩:০২ রাত
আপডেট : ৩১ মে, ২০২০, ০৩:০২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] লিবিয়ায় হত্যাকারী মানবপাচারকারীদের শাস্তি দিতে হবে : ন্যাপ

সমীরণ রায়: [২] বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টির চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া এক বিবৃতিতে আরও বলেন, লিবিয়ার মিসদাহ শহরে মানবপাচারকারী চক্রের হাতে ২৬ জন বাংলাদেশিসহ ৩০ জন অভিবাসীকে নির্মমভাবে গুলি করে হত্যার ঘটনার তীব্র নিন্দা জানাই। একই সঙ্গে এ হত্যাকাণ্ডে জড়িতদের শাস্তি দাবি করছি।

[৩] তারা বলেন, লিবিয়ায় ২৬ বাংলাদেশিসহ অভিবাসীদের ওপর ঠান্ডা মাথায় গণহত্যা চালানো হয়েছে। এ ঘৃণ্য হত্যাকাণ্ডে জড়িত অবৈধ মানব পাচারকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এ জন্য লিবিয়ার সরকারসহ বিবাদমান সকল পক্ষকে এগিয়ে আসতে হবে।

[৪] তারা আরও বলেন, লিবিয়া ও মধপ্রাচ্যের দেশগুলোসহ পৃথিবীর বিভিন্ন দেশে অভিবাসী বাংলাদেশি শ্রমিকেরা এক চরম নিরাপত্তাহীনতার মধ্যে দিন পার করছেন। করোনা মহামারিতে লাখ লাখ প্রবাসী বাংলাদেশি শ্রমিকের জীবনে অবর্ণনীয় দুর্দশা নেমে এসেছে। এদের এক বড় অংশের এখন কোনো কাজ নেই, খাবার নেই, অনেকের বাস করার মতো কোনো ব্যবস্থাও নেই। অভিবাসী হাজার হাজার শ্রমিক এখন ফেরারি হয়ে আতঙ্কের মধ্যে বেঁচে আছেন।

[৫] তারা বলেন, অভিবাসী শ্রমিকদের স্বার্থ ও নিরাপত্তা বিধানের ক্ষেত্রে বাংলাদেশের প্রবাসী ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ও দায়িত্বহীন ও অকার্যকরী ভূমিকা পালন করে এসেছে। বাংলাদেশের সংশ্লিষ্ট মন্ত্রণালয়, দূতাবাসসহ শ্রমিকদের বিদেশে পাঠানোর সঙ্গে যুক্ত প্রতিষ্ঠান ও মানবপাচারকারীদের কারণে এখন কয়েক লাখ বাংলাদেশি অভিবাসী শ্রমিকেরা এক ভয়াবহ মানবিক বিপর্যয়ের মুখে পতিত হয়েছে।

[৬] তারা অনতিবিলম্বে মানবিক বিপর্যয়ের সম্মুখীন বাংলাদেশি অভিবাসী শ্রমিকদের নিরাপত্তা বিধান, তাদের খাদ্য, চিকিৎসা ও কর্মসংস্থান নিশ্চিত করার দাবি জানিয়ে আটক শ্রমিকদের মুক্ত করা এবং প্রয়োজনীয় ক্ষেত্রে বাংলাদেশিদের নিরাপদে দেশে ফিরিয়ে আনতে সরকার ও সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান।

[৭] শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তারা এসব কথা বলেন।

  • সর্বশেষ