শিরোনাম
◈ মধ্যপ্রাচ্যে গভীর সংকট, সমাধান খুঁজতে এক টেবিলে আরব-ইসলামী দেশগুলো ◈ স্বজনের টানে ঘরমুখো মানুষ, কোথাও যানজট কোথাও স্বস্তি ◈ ঈদ ছুটিতে রাজধানীতে অপরাধের ঝুঁকি, সতর্কতায় জোর পুলিশের ◈ জেট ফুয়েলের মূল্যবৃদ্ধির ঘোষণা থেকে সরে এলো বিইআরসি ◈ যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় অংশ নিয়ে সমঝোতা নাগালের মধ্যে ছিল বলে মনে করেছেন যুক্তরাজ্যের নিরাপত্তা উপদেষ্টা ◈ দক্ষিণ কোরিয়াকে হা‌রি‌য়ে নারী এশিয়ান কাপের ফাইনালে জাপান  ◈ মে‌হেদী হাসান মিরাজের পক্ষে রায় দিলো এমসিসি ◈ ট্রেন দুর্ঘটনায় ক্ষতি হ্রাস ও দুর্ভোগ এড়াতে ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ইরান অভিযানে ১৬ মিলিয়ন ডলারের এক ডজনের বেশি রীপারের ড্রোন ধ্বংস, জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা ◈ শুক্রবার ঈদ উদযাপন করবে সৌদি আরব

প্রকাশিত : ৩১ মে, ২০২০, ০২:০৮ রাত
আপডেট : ৩১ মে, ২০২০, ০২:০৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] লকডাউনে দিনাজপুরের খানসামা উপজেলায় নরমাল ডেলিভারিতে ২৭২ শিশুর জন্ম

দিনাজপুর প্রতিনিধি :[২] করোনাভাইরাস পরিস্থিতিতে গত তিন মাসে দেশে লকডাউনের মধ্যে শনিবার পর্যন্ত খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২৭২ শিশুর স্বাভাবিক জন্ম হয়।

[৩] চিকিৎসক, নার্স-মিডওয়াইফ, ওয়ার্ডবয় ও কর্মচারী সবাই একই পরিবারের সদস্য হয়ে ঝুঁকি নিয়েই জরুরি বিভাগ, ফ্লু কর্নার, সীমিত পরিসরে আউটডোর ও ইনডোরে ২৪ ঘণ্টা সেবা দিয়ে যাচ্ছেন। ফলে বিগত বছরে স্বাস্থ্য সেবায় বিভাগে তৃতীয় ও জেলার প্রথম হয়েছিল খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।

[৪] উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, গত তিন মাসে দেশে চলমান লকডাউনের মধ্যে শনিবার পর্যন্ত ২৭২ শিশুর স্বাভাবিক জন্ম হয়েছে। গত মার্চ, এপ্রিল ও মে মাসে প্রসব পূর্ববর্তী এএনসি সেবা নিয়েছেন ২০৯২ জন ও প্রসব পরবর্তী পিএনসি সেবা নিয়েছেন ৫৬৪ জন। প্রতিদিন গড়ে আড়াই শতাধিক রোগী ফ্লু কর্নার, আউটডোর ও জরুরী বিভাগে স্বাস্থ্যসেবা নিচ্ছেন।

[৫] খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. শামসুদ্দোহা মুকুল বলেন, একজন স্বাস্থ্যকর্মী হিসেবে আমাদের যে দায়িত্ব তার সবটুকু দিয়েই মানুষের সেবা দিয়ে যাচ্ছি। সম্পাদনা : মুরাদ হাসান

  • সর্বশেষ
  • জনপ্রিয়