শিরোনাম
◈ বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে যুক্তরাজ্যের হোম অফিসের ৮৬ পৃষ্ঠার প্রতিবেদন প্রকাশ ◈ ফেরদৌসী মিষ্টির আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন যে ৬৭ নারী নেত্রী ◈ দীপকের আটক ঘিরে নেতৃত্বের সংকট, বিকল্প পরিকল্পনা ‘প্ল্যান বি’ প্রস্তুত সিজেপির ◈ হিন্দু ধর্মাবলম্বীদের পূজা এলেই নিরাপত্তা নিয়ে আলোচনা ওঠা জাতীয় জীবনের জন্য দুঃখজনক: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ কাভার্ডভ্যান চুরি হওয়া ক্রিকেটারের টাকা যেভাবে উদ্ধার হলো ◈ মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর জানত না ঢাকা, তথ্য চেয়ে সৌদি আরবকে চিঠি ◈ হাসিনা-কামালসহ হাদী হত্যা মামলার আসামিদের ফেরত চাইবে বাংলাদেশ, ভারতকে কনস্যুলার সংলাপে চাপ ◈ যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, ৮-১০ লাখ টাকায় প্রশ্ন-উত্তর বিক্রি: গ্রেপ্তার ৭ ◈ জামায়াত কার্যালয়ে হামলা: কুমিল্লা মহানগর কমিটি বিলুপ্ত, তদন্ত কমিটি গঠন ◈ ভারতে ভোটার তালিকা থেকে ১৩ কোটি নাম বাদ, ভোটাধিকার কেড়ে নিয়ে বাংলাদেশে পুশ-ইন শাহিদাদের

প্রকাশিত : ৩১ মে, ২০২০, ১২:৫৬ দুপুর
আপডেট : ৩১ মে, ২০২০, ১২:৫৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বরগুনার পাথরঘাটায় ১টি মাথা সহ ৩টি হরিণের চামড়া উদ্ধার,পাচারকারীরা অধরা!

অমল তালুকদার: [২]  শনিবার মধ্য রাতে সুন্দরবন সন্নিহিত উপজেলা পাথরঘাটার বিষখালি সংলগ্ন বাদুরতলা এলাকা থেকে পাচারকালে এই মাথ ও চামড়া উদ্ধার করা হয়।

[৩] কোস্ট গার্ড দক্ষিণ পাথরঘাটা স্টেশনের কমান্ডার লে. মেহেদি হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে নৌপথে হরিণের চামড়া ও মাথা পাচার হওয়ার খবরে ওই এলাকায় অভিযান চালাই। পাচারকারীরা কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে যায় এবং ২ পাচারকারী পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে ব্যাগে ভর্তি ১টি হরিনের মাথা ও ছোট বড় ৩টি চামড়া উদ্ধার করা হয়।

[৪] ধারনা করা হচ্ছে সুন্দরবনের পেশাদার শিকারীরা এগুলো লবণ দিয়ে সংরক্ষণ করে পাচার করছিল।

[৫] শনিবার বেলা দশটার দিকে কোস্টগার্ড অফিসে উদ্ধার হওয়া মাথা ও চামড়া স্থানীয় গণমাধ্যম কর্মিদের সম্মুখে প্রদর্শন করে বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়। পাথরঘাটা বন বিভাগের দায়িত্বে থাকা বিট কর্মকর্তা পলাশ চক্রবর্ত্তি জানান বন্য প্রাণী সংরক্ষণ আইনে চামড়াগুলো সংরক্ষনের চেষ্টা করা হবে আর মাথাটি মাটি চাপা দেয়া হবে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ