শিরোনাম
◈ মাথাপিছু বরাদ্দ ৮ হাজার টাকা বাড়লেও বাড়ছে ঋণের দায় ◈ সস্তায় পেয়ে ৩৪ তলায় ফ্ল্যাট কিনেছিলেন, পরে জানলেন বাস্তবে কোনো অস্তিত্বই নেই ◈ বিসিবির প‌রিচালকরা কে কোন ক‌মি‌টির দায়িত্ব পে‌লেন ◈ নির্বাচনের আগে একটি দলকে ইসলামী ব্যাংক ১১ হাজার কোটি টাকা দিয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ পুশইন ঠেকাতে বেনাপোল সীমান্তে দেড়গুণ বাড়ানো হলো বিজিবি মোতায়েন ◈ ইসলামী ব্যাংক ইস্যুতে উত্তপ্ত সংসদ, ব্যাংকটি বিএনপি সরকারের হাতেই সবচেয়ে নিরাপদ: অর্থমন্ত্রী ◈ কী থাকবে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হতে যাওয়া নতুন চার বিষয়ের মধ্যে? ◈ ২১ বছরের অপেক্ষার অবসান, নাহিদ-মোসাদ্দেকের দাপটে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয় ◈ এবার বাতিল হ‌লো ইরানের জন্য বরাদ্দ থাকা ‌বিশ্বকা‌পের টিকিটও ◈ ইউপি নির্বাচনকে ‘টেস্ট কেস’ ভাবছে সরকার, আ.লীগ নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে নতুন আলোচনা

প্রকাশিত : ৩১ মে, ২০২০, ১২:০৮ দুপুর
আপডেট : ৩১ মে, ২০২০, ১২:০৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] যুক্তরাষ্ট্রে বিক্ষোভে এন্ড্রয়েড ১১ উন্মোচন স্থগিত করলো গুগল

মুসা আহমেদ: [২] জর্জ ফ্লয়েড হত্যার প্রতিবাদে অশান্ত যুক্তরাষ্ট্র। এ ধরনের পরিস্থিতির বিষয়টি বিবেচনা করে আগামী সপ্তাহে অনুষ্ঠিত হতে যাওয়া মোবাইল অপারেটিং সিস্টেম এন্ড্রয়েড ১১ এর বিটা সংস্করণের উন্মোচন অনুষ্ঠান স্থগিত করলো গুগল। রয়টার্স

[৩] শনিবার বিশ্বের সবচেয়ে বড় এ সার্চ ইঞ্জিন জানায়, এন্ড্রয়েড ইলেভেন অপারেটিং সিস্টেম সম্পর্কে আপনাদের বিস্তারিত জানাতে আমরা মুখিয়ে আছি। তবে দেশে অশান্ত পরিবেশের কারণে এ উদযাপন এখনই করা সম্ভব হচ্ছে না।

[৪] রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, গুগলের এ আলোচিত অনুষ্ঠানটি বুধবারে অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো। তবে দেশটির পরিবেশ অস্থির হওয়ার কারণে এর আয়োজন করা সম্ভব হয়নি।

[৫] এক টুইটবার্তায় গুগল জানায়, এন্ড্রয়েডের নতুন এ সংস্করণ নিয়ে অতি শিগগিরই হাজির হচ্ছি ভার্চুয়াল অনুষ্ঠানে। তবে কবে অনুষ্ঠিত হবে সেটা এখনও নির্দিষ্ট করে বলা যাচ্ছে। সবকিছু ঠিক করে তারিখ ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

[৬] এর আগে ২৫ মে পুলিশের হাতে অন্যায়ভাবে নিহত হন জর্জ ফ্লয়েড। এ হত্যাকাণ্ডের দুদিন পর মিনোপোলিস শহরে বিক্ষোভকারীরা সহিংস হয়ে ওঠে এবং ২৭ মে রাতে শহরের বিভিন্ন স্থাপনায় আগুন লাগিয়ে দেন। এ নিয়ে এখনও প্রতিবাদ ও বিক্ষোভ অব্যাহত রয়েছে ডোনাল্ড ট্রাম্পের এই দেশটিতে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়