শিরোনাম
◈ ইসরায়েলকে ‘শয়তান’ বলায় পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীকে নেতানিয়াহুর নিন্দা ◈ একাত্তরে পাকিস্তানি বাহিনীর সহযোগী হিসেবে জামায়াতের নাম বহাল: জামুকা সংশোধন বিল পাস ◈ পুলিশে জেলাভিত্তিক বড় নিয়োগ, কোন জেলায় পদসংখ্যা কত দেখুন তালিকা ◈ দীর্ঘদিন ধরে চলমান অর্থায়নবিহীন ‘জম্বি প্রকল্প’ চিহ্নিত করে সেগুলো বাতিলের উদ্যোগ গ্রহণ করা হয়েছে: সংসদে অর্থমন্ত্রী ◈ জ্বালানি খাতে বর্ধিত ব্যয় মেটাতে বাংলাদেশ ১০০ কো‌টি ডলার চাইবে আইএমএফের কাছে  ◈ বাংলাদেশ-ভারত সম্পর্কে নতুন মোড়, কি বরফ গলবে? ◈ শেরপুরে জামায়াত নেতার মৃত্যু নিয়ে গুঞ্জন, যা জানালেন আমির ◈ ইংল‌্যান্ড বিশ্বকাপের প্রস্তুতি পর্বে শেষ দুই ম‌্যাচ খেল‌বে নিউ জিল্যান্ড ও কোস্টা রিকার বিরু‌দ্ধে ◈ ফুটবল লি‌গে আজ আবাহনী-মোহামেডান মু‌খোমু‌খি ◈ ভারতের মাটির নিচে ৫০০ মিলিয়ন টন ‘স্বর্ণের পাহাড়’, তবু খনন হচ্ছে না কেন?

প্রকাশিত : ৩০ মে, ২০২০, ১০:৩২ দুপুর
আপডেট : ৩০ মে, ২০২০, ১০:৩২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নেত্রকণায় বিচারপতিকে নিয়ে কটূক্তি, যুবক গ্রেপ্তার

নেত্রকণা প্রতিনিধি : [২] বিচারপতি ওবায়দুল হাসান শাহীনকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কটূক্তি করায় নেত্রকোণার এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

[৩] শনিবার (৩০ মে) দুপুর ১২টার দিকে মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আহাদ খান বিষয়টি নিশ্চিত করেছেন।

[৪] এর আগে শুক্রবার রাতে বারহাট্টা উপজেলার নুরুল্লারচর গ্রাম থেকে ইলিয়াস আহমেদ (২৯) নামে ওই যুবককে মোহনগঞ্জ থানা পুলিশ গ্রেপ্তার করে।

[৫] ওসি আব্দুল আহাদ খান জানান, সম্প্রতি গৃহকর্মী মারুফা আক্তার হত্যা মামলাকে কেন্দ্র করে হাইকোর্টের বিচারপতি ওবায়দুল হাসান শাহীনসহ বিশিষ্ট জনের নামে সামাজিক যোগাযোগ মাধ্যম (ফেসবুকে) অপপ্রচার চালান গ্রেপ্তার ইলিয়াস আহমেদ।

[৬] এ ঘটনায় শুক্রবার তথ্য প্রযুক্তি আইনে এক ব্যবসায়ী মামলা করলে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ইলিয়াস আহমেদকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে বলেও জানান আব্দুল আহাদ খান।

[৭] মামলার বাদী খাইরুল ইসলাম মজুমদার বলেন, ‘ওবায়দুল হাসান শাহীন মোহনগঞ্জের কৃতী সন্তান। তাকে নিয়ে আমরা গর্ব করি। কেউ তাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কটূক্তি করবে এটা কোনভাবেই কাম্য নয়। তাই সম্মানী ব্যক্তির যেন সম্মানহানী না হয়, সে জন্যই স্বপ্রণোদিত হয়ে মামলা করেছি।’ সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়