শিরোনাম
◈ আরেকটি পদ্মা সেতুসহ তিন মেগা প্রকল্পে বদলাবে যোগাযোগ ব্যবস্থা ◈ ইরানি হামলার শঙ্কায় মধ্যপ্রাচ্যের মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোতে অনলাইনে ক্লাস শুরু ◈ সাগরপথে ইতালি প্রবেশে শীর্ষে বাংলাদেশ, বাড়ছে মৃত্যু-নিখোঁজ ◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল ◈ পরিবেশবান্ধব পোশাক শিল্পে বাংলাদেশের দাপট, বিশ্বসেরার তালিকায় ৫২ কারখানা ◈ গত ৮ বছর দেশে হামের কোনো টিকা দেওয়াই হয়নি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ৩০ মে, ২০২০, ০৯:০১ সকাল
আপডেট : ৩০ মে, ২০২০, ০৯:০১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নিজ হাতে জুতো পরিয়ে পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরাচ্ছেন স্বরা ভাস্কর !

মুসফিরাহ হাবীব: [২] ভারতে ইতোমধ্যেই ১৩৫০ জন শ্রমিককে বাড়ি পৌঁছে দিতে টিকিটের ব্যবস্থা করেছেন তিনি।পরিযায়ী শ্রমিকরা ফিরতে চায় তাদের ঘরে। সাহায্যের জন্য এগিয়ে এসেছেন অভিনেতা সোনু সুদ। বলিউড মেগাস্টার অমিতাভ বচ্চন। এবার এলেন অভিনেত্রী স্বরা ভাস্কর।

[৩] সরকারের অনুমতি নিয়েই ভারতের বিভিন্ন প্রান্তে আটকে থাকা শ্রমিকদের জন্য ট্রেনের টিকিটের ব্যবস্থা করছেন স্বরা। রাজধানী দিল্লির নানা জায়গায় ছড়িয়ে থাকা শ্রমিকদের সঙ্গে কথা বলছেন তিনি। তারপর তাদের হাতে বাড়ি ফেরার টিকিট তুলে দিচ্ছেন।

[৪] শুধু টিকিট নয়। পরিযায়ী শ্রমিকদের জন্য নতুন জুতোও দিচ্ছেন তিনি। ৫০০ জোড়া জুতো দেওয়া হয়েছে। আরও দেবেন। পানি, খাবারের ব্যবস্থাও করছেন। স্বরার কথায়, রাস্তায় এত মানুষ হেঁটে চলেছে। আর আমরা শান্তিতে ঘরে ঘুমিয়ে থাকব? এ হয় না। লজ্জা হচ্ছিল। তাই পথে নামতে হল। তারা বাড়ি ফিরলেই শান্তি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়