শিরোনাম
◈ ডিপি ওয়ার্ল্ডের কাছ থেকে ১২০০ কোটি টাকা ঘুষের অভিযোগ, ‘ইকোনমিক হিটম্যান’ তকমা নিয়ে যা বললেন আশিক চৌধুরী ◈ অ্যাপস ভিত্তিক রাইড পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ গ্রাহকের তথ্য চুরির দাবি, মুক্তিপণ চাওয়া হয়েছে ৪ লাখ ডলার ◈ শক্তিশালী হচ্ছে এল নিনো, ডিসেম্বরে চূড়ায় উঠতে পারে; প্রভাব থাকতে পারে ২০২৭ সালের ফেব্রুয়ারি পর্যন্ত ◈ ‘বাবা, তারা আমাকে আটকে রেখেছে উদ্ধার করো, না হলে ওরা মেরে ফেলবে’—শেষ ফোনের কয়েক ঘণ্টা পর স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার ◈ বিশ্বের সেরা দুই শতাংশ বিজ্ঞানীর তালিকায় বাকৃবির ১৬ গবেষক ◈ ১০ অক্টোবরের বিক্ষোভের আগে ভারতজুড়ে কর্মী-সমর্থকদের আটক করা হচ্ছে, ‘আরও মানুষ রাজপথে নামবে’: অভিজিৎ দীপকে ◈ বাংলাদেশে ফ্রি ট্রেড জোন ও রেলভিত্তিক আইসিডিতে ডিপি ওয়ার্ল্ডকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের ◈ বাংলাদেশে স্টারলিংকের মোবাইল সেবা চালু নিয়ে উচ্ছ্বাস ইলন মাস্কের, ক্ষোভ ঝারলেন ভারতের ওপর ◈ রূপপুরের প্রথম ইউনিটে ফার্স্ট ক্রিটিক্যালিটির অনুমোদন, গ্রিডে বিদ্যুৎ আসতে আরও দুই ধাপ ◈ ফ্রান্সে উচ্চশিক্ষার পাশাপাশি ভাষা ও পেশাগত দক্ষতা অর্জনের আহ্বান বাংলাদেশি শিক্ষার্থীদের

প্রকাশিত : ৩০ মে, ২০২০, ০৮:৪৫ সকাল
আপডেট : ৩০ মে, ২০২০, ০৮:৪৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দেশের দুটো নাম আর নয়! ইন্ডিয়া থেকে হয়ে যেতে পারে ভারত, শুনানি ২রা জুন

আন্তর্জাতিক ডেস্ক :[২] দেশ একটা। কিন্তু নাম দুটো। ইন্ডিয়া। ভারত। এবার কি তবে ইন্ডিয়া থেকে শুধু হবে ভারত! তেমনই সম্ভাবনা তৈরি হয়েছে। এই নিয়ে এবার তরজা হবে সুপ্রিম কোর্টে। দেশের শীর্ষ আদালতে একটি মামলা দায়ের হয়েছে। দেশের দুটো নামের বদলে একটি করতে হবে। সেক্ষেত্রে ভারত বা হিন্দুস্তান প্রাধান্য পাক। সুপ্রিম কোর্ট এই মামলার শুনানি হবে ২রা জুন। মামলার আবেদনে দাবি করা হয়েছে, একটাই নাম দেশের মানুষের মধ্যে জাতীয়তাবোধ বাড়াবে। এমনকী ভারতীয় হিসাবে গর্ববোধ হবে দেশবাসীর। আর তাই কেন্দ্রের কাছে হলফনামা চেয়েছে সুপ্রিম কোর্ট।

[৩] সংবিধানের ধারা অনুচ্ছেদের উল্লেখ করে আবেদন করা হয়েছে, দুটি নামের জায়গায় একটি হলে জাতীয়তাবোধ বাড়বে। তবে এক্ষেত্রে সংবিধানের সংশোধন করতে হবে। আর সেই জন্য কেন্দ্রকে যথাযথ পদক্ষেপ নিতে হবে। ইংরেজিতে ইন্ডিয়া। আবার ভারত। একই দেশের দুটি নামেই এত বছর ধরে চলে আসছে। কিন্তু ২রা জুনের পর দেশের নাম হতে পারে একটি। সেক্ষেত্রে ভারত নামটিই এগিয়ে। হিন্দুস্তানের থেকে ভারত নামটির পাল্লা ভারি। মামলার আবেদন সুপ্রিম কোর্টে জমা পড়েছে কয়েকদিন আগে। তবে সংশ্লিষ্ট বিচারপতি অনুপস্থিত থাকায় মামলা নথিভুক্ত হয়নি। এবার সেই আবেদন শুনানির জন্য নথিভুক্ত হয়েছে।

[৪] দিল্লির জনৈক ব্যক্তি মামলাটি দায়ের করেছেন। সেই মামলাকারীর দাবি, ভারত নামটির মধ্যে লুকিয়ে রয়েছে নস্টালজিয়া। ভারত নামটির মধ্যে দিয়ে বহু পুরনো ইতিহাস মানুষের স্মরণে আসবে। জেগে উঠবে জাতীয়তাবোধ। ১৯৪৮ সালের গণপরিষদ বিতর্কের কথা তোলা হয়েছে মামলার আবেদনে। বলা হয়েছে, সেই সময়েই ভারত বা হিন্দুস্তান নামকরণের দাবি উঠেছিল। কথিত আছে, চন্দ্রবংশীয় পৌরাণিক রাজা ভরতের নামানুসারে এই দেশের নামকরণ হয়েছিল। এই বর্ষ বা অঞ্চলটি ভরত রাজা দানে পেয়েছিলেন। আর ইংরেজিতে ইন্ডিয়া নামের উৎস, প্রাচীনকালে গ্রিকরা ভারতীয়দের ইন্দাস বা ইন্দোই অর্থাত সিন্ধু অববাহিকার অধিবাসী বলতেন। তথ্য জি ২৪ ঘন্টা ।

  • সর্বশেষ