শিরোনাম
◈ এক মাসে সুশাসনের বার্তা: জনআস্থায় এগোচ্ছে সরকার ◈ ‘লঞ্চের নির্ধারিত ভাড়ার থেকেও ১০ শতাংশ কমিয়েছে সরকার’ ◈ ইরান থেকে ২৫০ বাংলাদেশিকে ফেরাতে সরকারের উদ্যোগ ◈ যুক্তরাষ্ট্র–ইসরায়েলের হামলায় শীর্ষ নেতাদের মৃত্যু, কড়া বার্তা ইরানের ◈ দুইটি আসনের প্রার্থীদের খরচের সীমা জানাল ইসি ◈ ‘দুই কেজি চাল দেওয়ার কারণ জানতে চাইলে চেয়ারম্যান আমারে গলা ধরে ধাক্কা দেয়’ ◈ নরসিংদীর ডিকশনারি থেকে চাঁদাবাজি শব্দটি মুছে ফেলতে চাই বলা অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি ◈ ইরান এতগুলো দেশে প্রতিশোধমূলক হামলা চালাবে ভাবিনি, আমরা হতবাক: ট্রাম্প ◈ যেসব এলাকায় বুধ ও বৃহস্পতিবার খোলা থাকবে ব্যাংক ◈ ভিডিও ছড়িয়ে পড়ার পর ইউএনও আলাউদ্দিন ওএসডি

প্রকাশিত : ৩০ মে, ২০২০, ০৬:১৭ সকাল
আপডেট : ৩০ মে, ২০২০, ০৬:১৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিক্ষোভের মুখে জর্জ ফ্লয়েডকে পা দিয়ে চেপে ধরা সেই পুলিশ কর্মকর্তা আটক

আসিফুজ্জামান পৃথিল : [২] শুক্রবার মিনেসোটা রাজ্য কর্তৃপক্ষ তাকে আটক করে। মিনেসোটা ডিপার্টমেন্ট অব পাবলিক সেফটির কমিশনার জন হেরিংটন এই সংবাদ জানিয়েছেন। সিএনএন, ফক্স

[৩] এই কর্মকর্তাকে গ্রেপ্তারের দাবিতে দুই দিন ধরে রণক্ষেত্রে পরিণত হয়েছিলো মিনিয়াপোলিস। তৈরি হয়েছিলো দাঙ্গা পরিস্থিতি। যুক্তরাষ্ট্রের অন্য শহরগুলোতেও ছড়িয়ে পড়েছিলো প্রতিবাদের আগুন।

[৪] এক সংবাদ সম্মেলনে হেরিংটন বলেন, ‘এই মুহূর্তে এর বাইরে আমার কাছে আর কোনও তথ্য নেই। কান্ট্রি অ্যাটর্নির কাছ থেকে সরাসরি নির্দেশ এসেছে। শুধু এটুকু জেনে রাখুন ডেরেক চভিন আমাদের হেফাজতে আছে।

[৫] মিনেসোটার গভর্নর টিম ওয়ালজ বলেন, ‘সোমবার জর্জ ফ্লয়েড হত্যাকাণ্ডের পর থেকে যা আমরা দেখেছি, তা অত্যন্ত বেদনাদায়ক ছিলো। একটা সম্প্রদায়কে এই ঘটনা থেকে শিক্ষা নিতে হবে।’

[৬] বিক্ষোভকারীদের বেদনা বোধগম্য উল্লেখ করে ওয়ালজ বলেন, তারা যেনো আইন নিজের হাতে তুলে না নেন।

[৭] সিগারেটের বিল না দেয়য় সোমবার আটক করা হয় ফ্লয়েডকে। এক ভিডিওতে দেখা যায় কৃষ্ণাঙ্গ ফ্লয়েডের পিঠে হাটু গেড়ে বসে আছে এক শেতাঙ্গ পুলিশ অফিসার। ৪৬ বছর বয়স্ক ফ্লয়েড বারবার চিৎকার করছিলেন যে, তিনি শ্বাস সনিতে পারছেন না। পরে তাকে গুলি করে হত্যা করে পুলিশ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়