শিরোনাম
◈ শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ◈ যুদ্ধের প্রভাবে টিকে থাকার লড়াইয়ে ক্ষুদ্র উদ্যোক্তারা! ◈ আবাসন খাতে কালো টাকা বিনিয়োগের সুযোগ চায় রিহ্যাব, এনবিআরের ‘না’ ◈ চাহিদা মেটাতে ১১ কার্গো এলএনজি আমদানি করছে সরকার ◈ গত দুদিনে দুবার দাম বাড়ার পর আজ আবার কমেছে স্বর্ণের দাম! ◈ এডহক ক‌মি‌টির সদস‌্যদের ম‌ধ্যে বণ্টন হলো বিসিবির স্ট্যান্ডিং কমিটি, কে পেলেন কোন দায়িত্ব ◈ বাংলা‌দেশ-ভারত সম্প‌র্কে অস্ব‌স্তির কারণ হ‌তে পা‌রে আওয়ামী লীগ! ◈ বিদেশি তারকাদের তুলোধোনা, আই‌পিএ‌লে দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুললেন সু‌নিল গাভাস্কার ◈ গ্রিনল্যান্ড দখলের ইঙ্গিত ফের দিলেন ট্রাম্প, ন্যাটোকে হুঁশিয়ারি ◈ বিদ্যুৎ সাশ্রয়ের জন‌্য দিনের আলোয় হবে বাংলা‌দেশ-নিউজিল্যান্ড সিরিজ

প্রকাশিত : ৩০ মে, ২০২০, ০৫:৪৫ সকাল
আপডেট : ৩০ মে, ২০২০, ০৫:৪৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কাতারে করোনায় আক্রান্ত বাবা, হতাশায় মেয়ের আত্মহত্যা!

ডেস্ক রিপোর্ট : [২] চাঁদপুরের হাজীগঞ্জে কেরোসিন তেল ঢেলে গায়ে আগুন দিয়ে এক স্কুলছাত্রী আত্মহত্যার চেষ্টা করে। পরে আজ শুক্রবার দুপুরের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।

[৩] নিহত ছাত্রী নাসরিন আকতার চাদনী উপজেলার সদর ইউনিয়নের সপ্তগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয় থেকে চলতি বছর বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল। তার বাবা আনোয়ার হোসেন কাতার প্রবাসী। এক ভাই ও দুই বোনের মধ্যে চাদনী দ্বিতীয়।

[৪] নিহত চাদনীর চাচা পুলিশের এসআই আরিফ বলেন, ‘চাদনী আজ দুপুরে হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। পরে শাহবাগ থানায় জিডি করেছি। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পরেণ করা হয়েছে।’

[৫] নিহত চাদনীর দাদি জানান, চাদনীর বাবা আনোয়ার হোসেন কাতারে করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছে। তার দুটি কিডনী অচল। এ অবস্থায় বাড়িতে ফোনও করতে পারছে না। ৩-৪ দিন পর একবার কথা বলে। সরকারি ত্রাণ সহায়তায় তাদের পরিবারটি চলে। বাবার খুবই আদরের মেয়ে ছিল চাদনী। বাবার কথা চিন্তা করেই হতাশাগ্রস্ত থেকে আত্মহত্যা করেছে।

[৬] এ বিষয়ে হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন রনি বলেন, ‘চাদনী নামের একটি মেয়ে গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করেছে বলে খবর পেয়েছি। বাবার বাড়িতেই এক ঘরে মেয়েটি গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করেছে বলে জেনেছি।‘

  • সর্বশেষ
  • জনপ্রিয়