শিরোনাম
◈ হরমুজ প্রণালিতে মাইন শনাক্তে ইরান বিপাকে, সক্ষমতা নিয়ে প্রশ্ন যুক্তরাষ্ট্রের ◈ অভিন্ন ভবিষ্যৎ ও কূটনৈতিক সম্পর্ক জোরদারে এনডিটিভিকে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের বার্তা ◈ কোন শিল্পপতিকে বাঁচাতে হাসিনাকে দিল্লিতে আশ্রয়, অমিত শাহকে প্রশ্ন অভিষেকের! (ভিডিও) ◈ দক্ষিণ লেবাননে ইসরাইলি বিমান হামলায় নিহত ১০ ◈ ১৪ এপ্রিল ১০ উপজেলায় ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ◈ যুক্তরাষ্ট্র–ইরান যুদ্ধবিরতি: কার কী শর্ত, কোথায় অনিশ্চয়তা? ◈ বাগেরহাটে দিঘিতে কুমিরের শিকার কুকুর, প্রত্যক্ষদর্শীরা যা জানালেন ◈ চাকরি প্রার্থীদের জন্য বড় সুখবর আসছে! ◈ এক মাসে ৫৩২ মৃত্যু, থামছে না সড়ক দুর্ঘটনার মিছিল ◈ যেসব শিক্ষার্থীরা একাদশ শ্রেণিতে ভর্তি সহায়তা পাবেন ৬ হাজার টাকা, আবেদন করবেন যেভাবে

প্রকাশিত : ২৯ মে, ২০২০, ০৯:১০ সকাল
আপডেট : ২৯ মে, ২০২০, ০৯:১০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাংলাদেশের আত্মমর্যাদা ক্ষুন্ন হবে, তাই পাকিস্তানের মতো সুদ মওকুফের আবেদন করেনি জি ২০এর কাছে

বিশ্বজিৎ দত্ত :  [২] জি ২০  ‍ভূক্ত দেশগুলো বিশ্বের দরিদ্র ৩০ টি দেশের ঋণের সুদ মওকুফ করেছে। মোট ৭৬টি দেশ ঋণ মওকুফের জন্য আবেদন করেছিল। শুধু অতি দরিদ্রদের সুদ মওকুফ করা হয়। এই অতি দরিদ্রদের মধ্যে পাকিস্তানও রয়েছে। সুত্র; জিও টিভি

[৩] পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান সেই দেশের সংবাদ মাধ্যমে বলেছেন, এই মওকুফের ফলে পাকিস্তান প্রায় আড়াই বিরিয়ন ডলার সুদ মওকুফ পেয়েছে। যা আমাদের করোনা পরিস্থিতিতে অর্থনীতি উদ্ধারে সহায়তা করবে।

[৪] বাংলাদেশ কেন সুদ মওকুফের আবেদন করেনি এ বিষয়ে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব শাহাবুদ্দীন পাটোয়ারি জানান, বাংলাদেশের আন্তর্জাতিক একটা ইজ্জত আছে (ইমেজ)। ঋণ নিয়ে কখনো খেলাপি হয়নি। অতিরিক্ত বৈদেশিক ঋণের বোঝাও নেই। করোনায় অর্থনীতি কিছুটা শ্লথ হলেও একবারে বসে যায়নি বাংলাদেশ। তা ছাড়া জি ২০ তাদের ঋণের সুদ ১ বছর পিছিয়েছে। পরে কিন্তু তা দিতে হবে। অর্থাৎ এক বছর সুদ দিতে হবে না। ভবিষ্যতের ইমেজের কথা চিন্তা করে আমরা ঋণ মওকুফের আবেদন করিনি।

[৫]চলতি বছর বাজেটে (২০১৯-২০) মোট বৈদেশিক ঋণের পরিমাণ ধরা হয়েছে ৬৩ হাজার ৮৪৮ কোটি টাকা। বাংলাদেশ গত বাজেটে বৈদেশিক ঋণের সুদ পরিশোধ করেছে ৪ হাজার ২৭৩ কোটি টাকা। চলতি বাজেটের ১২ শতাংশ অর্থায়নের উৎস্য বৈদেশিক ঋণ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়