শিরোনাম
◈ রোহিঙ্গাদের ‘রাখাইনের বাঙালি’ দাবি করে মিয়ানমারের বিবৃতি কী বার্তা দিচ্ছে ◈ আমির হামজার গাড়িতে হামলা, জামায়াত-গণঅধিকার সংঘর্ষে আহত ১৫ ◈ প্রধানমন্ত্রীর ‘চ্যালেঞ্জ’ গ্রহণ করে হাসনাতের ফেসবুক পোস্ট, দিলেন ৪ প্রস্তাব ◈ সদরঘাটে দুই পক্ষের সংঘর্ষে যুবক নিহত, আটক ১০ ◈ কম দামে বেশি রফতানির মডেলে ঝুঁকি, ইউরোপে বাজার হারানোর শঙ্কা বাংলাদেশের ◈ উদ্বোধনের আগেই থার্ড টার্মিনালের ছাদে অসংখ্য পানি লিকেজ, নির্মাণমান নিয়ে প্রশ্ন (ভিডিও) ◈ দেশের ৬ জেলায় দমকা হাওয়াসহ বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে ◈ ১৯ আগস্টের মধ্যে স্বাভাবিক হচ্ছে গ্যাস সরবরাহ, জাতীয় গ্রিডে বাড়বে ৩৪০ মিলিয়ন ঘনফুট ◈ বাংলা‌দেশ দলের পারফর‌মেন্স ইস‌্যু‌তে রি‌কি পন্টিংয়ের কাঠগড়ায় প‌্যাট কামিন্স ও নির্বাচকরা ◈ শিক্ষকসংকট কাটাতে অবসরপ্রাপ্ত শিক্ষক ও বিশেষজ্ঞদের নিয়ে পুল গড়ছে জাতীয় বিশ্ববিদ্যালয়

প্রকাশিত : ২৯ মে, ২০২০, ০৭:১২ সকাল
আপডেট : ২৯ মে, ২০২০, ০৭:১২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনা ভাইরাস সংকট মোকাবেলায় সরকার ও দলের পরবর্তী সময়ে আওয়ামী লীগের করনীয় শীর্ষক আলোচনা শনিবার

সমীরণ রায়ঃ [২] করোনা ভাইরাসের সংকট মোকাবেলায় সরকার ও দলের কর্মকাণ্ড এবং করোনা পরবর্তী সময়ে করণীয় বিষয়ে আলোচনা অনুষ্ঠানের আয়োজন করছে বাংলাদেশ আওয়ামী লীগ। ‘বিয়ন্ড দ্য প্যানডেমিক’ শিরোনামে এ অলোচনা অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার হচ্ছে আওয়ামী লীগের অফিশিয়াল ফেসবুক পেজে।

[৩] স্বাস্থ্যবিধি মেনে অর্থনৈতিক কর্মকাণ্ড চালুঃ বাস্তবতা ও চ্যালেঞ্জ শীর্ষক শিরোনামে ‘বিয়ন্ড দ্য প্যানডেমিক’-এর তৃতীয় পর্ব প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার শাহ আলী ফরহাদের সঞ্চালনায় এতে আলোচক হিসেবে থাকছেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, আওয়ামী লীগের উপ প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন, আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক ওয়াসিকা আয়শা খান, জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, নড়াইল- ২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা ও টাঙ্গাইল-৬ আসনের সংসদ সদস্য আহাসানুল ইসলাম টিটু।

[৪] ফেসবুক কমেন্টের মাধ্যমে সাধারণ মানুষ সরাসরি তাদের প্রশ্নগুলো আলোচকদের কাছে তুলে ধরতে পারবেন। করোনা পরিস্থিতিতে সরকার ও আওয়ামী লীগের কর্মকাণ্ড নিয়ে তাদের ভাবনা ও প্রত্যাশা সরাসরি জানানোর সুযোগ সৃষ্টির জন্যই ‘বিয়োন্ড দ্যা প্যানডেমিক’ নামে আলোচনা অনুষ্ঠানের উদ্যোগ বলে জানায় আওয়ামী লীগ

[৫] এর আগে, বিয়ন্ড দ্যা প্যান্ডেমিকের দুইটি পর্ব অনুষ্ঠিত হয়। গত ১৫ মে আওয়ামী লীগের ফেইসবুক পেইজে ‘বিয়ন্ড দ্য প্যানডেমিক’ এর প্রথম পর্ব সম্প্রচারিত হয়, যার বিষয়বস্তু ছিল ‘করোনাভাইরাস মহামারী মোকাবেলায় জনসচেতনতা’। মহামারি করোনা মোকাবিলায় দেশে সবচাইতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে আওয়ামী লীগের ঘোষিত 'ডিজিটাল বাংলাদেশ' ক্যাম্পেইন- নিয়ে এ পর্বে আলোচনা করা হয়। দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হয় গত ১৯ মে। এই পর্বের আলোচ্য বিষয় ছিল ‘করোনা ভাইরাস সংকটে মানবিক সহায়তা'। করোনাভাইরাস সঙ্কট মোকাবেলায় সরকার ও বাংলাদেশ আওয়ামী লীগের কর্মকাণ্ড এবং সঙ্কট পরবর্তী পরিস্থিতিতে সমাজ ও রাষ্ট্রের সকল পর্যায়ের করনীয় বিষয়ে আলোচনা হয়। এ পর্বে ভিডিও বার্তায় যোগ দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

  • সর্বশেষ
  • জনপ্রিয়