শিরোনাম
◈ ওয়ান-ইলেভেনের তিন কুশীলব ডিবি হেফাজতে: মুখোমুখি জিজ্ঞাসাবাদে বেরোচ্ছে নতুন তথ্য ◈ জ্বালানি চ্যালেঞ্জে বাংলাদেশের পাশে থাকার বার্তা যুক্তরাষ্ট্রের ◈ দুই গোলে এগিয়ে থেকেও থাইল‌্যা‌ন্ডের কা‌ছে হারলো বাংলাদেশ নারী দল ◈ তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ ◈ ওকে লাথি মেরে বের করে দিন: নেতানিয়াহুর ছেলেকে যুক্তরাষ্ট্র থেকে বের করে যুদ্ধে পাঠানোর দাবি স্টিভ ব্যাননের ◈ বাংলাদেশ সরকারের বিবৃতিতে আমরা কষ্ট পেয়েছি: ইরানি রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: জ্বালানি সংকটে প্রথমে ফুরিয়ে যেতে পারে বাংলাদেশ! ◈ শিশুশিল্পী লুবাবার বিয়ে আইনত বৈধ কি না, বাল্যবিবাহের দায়ে কী শাস্তি হতে পারে? ◈ মহানগর এলাকার সরকারি প্রাথমিকেও আসছে অনলাইন ক্লাস ◈ এসএসসি পরীক্ষা ঘিরে কড়াকড়ি, কর্মকর্তাদেরও চাকরি হারানোর ঝুঁকি

প্রকাশিত : ২৯ মে, ২০২০, ০৮:০৭ সকাল
আপডেট : ২৯ মে, ২০২০, ০৮:০৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনা জয়ী সিএমপি’র এসি (ফোর্স) আরিফকে পাহাড়তলী জোনে পদায়ন

রাজু চৌধুরী : [২] করোনাযুদ্ধে জয়ী হবার পর সিএমপির সহকারি পুলিশ কমিশনার আরিফ হোসেন পাহাড়তলী জোনের নতুন দায়িত্ব পেলেন। সিএমপির এসি ফোর্স থাকাকালীন সময়ে করোনায় আক্রান্ত হয়েছিলেন ৩৪ তম ব্যাচের এ পুলিশ কর্মকর্তা।

[৩] জানা যায়, নিজ বাসায় আইসোলেশনে থেকে সম্প্রতি সুস্থ হয়েছেন তিনি এবং সুস্থ হয়েই এই নতুন দায়িত্ব পেলেন। তাঁর স্থলে এসি ফোর্স হিসেবে পদায়ন করা হয়েছে সহকারি কমিশনার (এমটি) আব্দুল হাদীকে। বৃহস্পতিবার (২৮ মে) সিএমপি কমিশনার মো. মাহাবুবর রহমান এ আদেশ দেন। একই আদেশে সিএমপির আরও দুইজন সহকারি পুলিশ কমিশনারকেও পদায়ন করা হয়। সিটিএসবির সহকারি কমিশনারের দায়িত্বে থাকা মাহমুদুল হাসানকে এসি (এমটি) পদে আর নুরুল আবছার ভূইয়াকে সিটিএসবির সহকারি কমিশনার পদে পদায়ন করা হয়। এরআগে গত ৬ মে করোনা আক্রান্ত হয়েছিলেন এসি ফোর্সের দায়িত্ব পালনকারী আরিফ হোসেন। সিএমপির আক্রান্ত এক সদস্যের সংস্পর্শে আসায় গত ২৯ এপ্রিল তার নমুনা সংগ্রহ করা হয়েছিল পরীক্ষার জন্য। ৬ মে চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) ল্যাবে তাঁর নমুনা পরীক্ষায় করোনা পজেটিভ শনাক্ত হয়। পরে ডাক্তারের পরামর্শ অনুযায়ী এসি আরিফ ১৪ দিনের কোয়ারেন্টিনে ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়