শিরোনাম
◈ সাংবাদিক আনিস আলমগীরকে জামিন দিল হাইকোর্ট ◈ এসির তাপমাত্রা ২৫ ডিগ্রি রাখাসহ ১১ নির্দেশনা সরকারের ◈ গণতন্ত্র প্রতিষ্ঠায় অবদানের স্বীকৃতি: মরণোত্তর স্বাধীনতা পদক পাচ্ছেন খালেদা জিয়া ◈ প্রধানমন্ত্রীর বিদেশ সফর ও প্রত্যাবর্তনে বিমানবন্দরে থাকবেন ৪ জন ◈ বাগেরহাট-১ আসনের ভোট পুনর্গণনার নির্দেশ হাইকোর্টের ◈ স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান ◈ এক টাকাও বেশি নিলে ব্যবস্থা: ঈদে ভাড়া বাড়ালে রুট পারমিট বাতিল: শেখ রবিউল আলম ◈ ইরানে মার্কিন হামলায় সমর্থন নয়, যুক্তরাষ্ট্রের দাবি নাকচ করল স্পেন ◈ ‘নির্বাচন ইঞ্জিনিয়ারিংয়ে’র রাজসাক্ষী রিজওয়ানা, জিজ্ঞাসাবাদের দাবি জামায়াতের (ভিডিও) ◈ ৯ উপজেলায় প্রাথমিকভাবে চালু হচ্ছে কৃষক কার্ড

প্রকাশিত : ২৯ মে, ২০২০, ০৭:০৭ সকাল
আপডেট : ২৯ মে, ২০২০, ০৭:০৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শরিয়তপুরে দেড় দিনে প্রতি ঘণ্টায় একজন করে করোনা আক্রান্ত

ডেস্ক রিপোর্ট : [২] শরিয়তপুরে গত ৩৬ ঘণ্টায় নতুন করে দুই শিশু ও ১২ নারীসহ মোট ৩৬ জন করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। সেই হিসেবে জেলায় গত দেড় দিনে প্রতি ঘণ্টায় একজন করে করোনায় আক্রান্ত হয়েছেন।

[৩] বৃহস্পতিবার বিকেলে শরিয়তপুর সিভিল সার্জন কার্যালয়ের জেলা করোনা কন্ট্রোল রুম থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

[৪] নতুন আক্রান্তদের মধ্যে রয়েছেন- শরিয়তপুর পৌর শহরে একজন, সদর উপজেলার ডোমসার ইউনিয়নে ১৩ জন, রুদ্রকর ইউনিয়নে দুইজন, গোসাইরহাট উপজেলার আলাওলপুর ইউনিয়নে সাতজন, ই‌দিলপুর ইউনিয়নে একজন, জাজিরা উপজেলার নাওডোবা ইউনিয়নে একজন, জাজিরা পৌরসভায় তিনজন, ন‌ড়িয়া উপজেলার ভোজেশ্বর ইউনিয়নে একজন, ডিঙ্গামা‌নিক ইউনিয়নে একজন, ফতেজঙ্গপুর ইউনিয়নে একজন, ডামুড‌্যা উপজেলার সিড‌্যা ইউনিয়নে তিনজন, ডামুড‌্যা পৌরসভায় একজন ও ভেদরগঞ্জ উপজেলার ছয়গাঁও ইউনিয়নে একজন।

[৫] জেলা করোনা কন্ট্রোল রুমের সমন্বয়ক ডা. আবদুর রশিদ বলেন, জেলার ১২১ জন করোনা আক্রান্তদের মধ্য থেকে স্বাস্থ্য বিভাগের পরিচর্যায় চিকিৎসা নিয়ে ৪৬ জন সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে গেছেন। এ পর্যন্ত জেলায় দুই হাজার ৫২১ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। দুই হাজার ৩৭৬ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট হাতে পেয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ। আর করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন তিনজন।

[৬] ‌তি‌নি জানান, নতুন আক্রান্তদের মধ্যে ২ জন শিশু, ১২ জন নারী ও ২২ জন পুরুষ। আক্রান্ত ব‌্যক্তিদের ঢাকা ভ্রমণের ইতিহাস রয়েছে। কারোনা উপসর্গ নিয়ে সদর হাসপাতালের প্রাতিষ্ঠানিক আইসোলেশন ওয়ার্ডে ভর্তি আছেন একজন।

[৭] এদিকে, আজ সকালে জ্বর, শ্বাসকষ্ট ও গলাব্যাথা নিয়ে ৫৫ বছর বয়সী এক ব‌্যক্তির মৃত্যু হয়েছে। তার নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছে। দেশ রূপান্তর, প্রিয়ডটকম

  • সর্বশেষ
  • জনপ্রিয়