শিরোনাম
◈ ছবিসহ নামের ব্যানারে বিরক্ত নতুন স্বরাষ্ট্রমন্ত্রী, দিলেন কড়া বার্তা ◈ প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-২ হলেন আব্দুর রহমান সানি ◈ প্রধানমন্ত্রীর প্রেস সচিব হলেন আবু আবদুল্লাহ এম ছালেহ ◈ রমজানের ছুটির ক্ষতি পুষিয়ে নেওয়ার পরিকল্পনা আছে : শিক্ষামন্ত্রী ◈ যাত্রী ইমিগ্রেশন শেষ হতেই লাগেজ হাতে পাবেন: বিমান প্রতিমন্ত্রী ◈ কালোবাজারিদের বঙ্গোপসাগরে ছুড়ে ফেলব : ধর্মমন্ত্রী ◈ রোজায় স্কুলের ছুটি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করল শিক্ষা মন্ত্রণালয় ◈ জনগণের নিরাপত্তা ও মনে স্বস্তি ফিরিয়ে আনা সরকারের প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ মজুতদার ও বাজার সিন্ডিকেটের বিরুদ্ধে প্রতিমন্ত্রী ইশরাকের যুদ্ধ ঘোষণা ◈ জাতির উদ্দেশে প্রধানমন্ত্রীর ভাষণের সময় পিছিয়ে নতুন সময় ঘোষণা

প্রকাশিত : ২৯ মে, ২০২০, ০৬:২০ সকাল
আপডেট : ২৯ মে, ২০২০, ০৬:২০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ময়মনসিংহে নতুন ৫১ জন করোনায় আক্রান্ত

আজহারুল হক : [২] আজ বৃহস্পতিবার ময়মনসিংহ মাইক্রোবায়োলজি ল্যাবের নমুনা পরীক্ষায় জেলায় নতুন করে ৫১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। বৃহস্পতিবার রাত ৯টায় ময়মনসিংহ মেডিকেল কলেজের অধ্যক্ষ চিত্তরঞ্জন দেবনাথ এ সব তথ্য জানান।

[৩] আক্রান্তদের মধ্যে ময়মনসিংহ ময়মনসিংহ মেডিকেল কলেজ ও হাসপাতালে ১৮ জন, ভালুকা উপজেলার ১৫ জন, ধোবাউড়া উপজেলার ১৫ জন, গফরগাঁও উপজেলায় ২ জন, সদর উপজেলায় ১ জন । এছাড়া ফলোআপ দুইজনের করোনা পজেটিভ । হঠাৎ করে একদিনে ভালুকা ১৫ জন ও ধোবাউড়া উপজেলায় ১৫ জন আক্রান্ত হওয়ায় ওই দুই উপজেলাবাসী আতঙ্কিত বলে জানা গেছে। ময়মনসিংহের সিভিল সার্জন ডা. এ বি এম মশিউল আলম জানান, ময়মনসিংহ মেডিকেলকলেজ হাসপাতালে আক্রান্তের সংখ্যা বেশি। আক্রান্তদের সংস্পর্শে আসা সকলকেই পরীক্ষার আওতায় আনা হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়