শিরোনাম
◈ শনিবার টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় ◈ শ‌নিবার শুরু দ্বিতীয় টেস্ট, জিত‌লে ইতিহাস গড়বে  বাংলাদেশ, অস্ট্রেলিয়ার লক্ষ্য হোয়াইটওয়াশ এড়ানো ◈ শনিবার সকালে জাতীয় স্মৃতিসৌধে যাবেন রাষ্ট্রপতি ◈ তিন মন্ত্রণালয়ের দায়িত্ব সামলে এবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ◈ গঙ্গা চুক্তিসহ নদী ইস্যুতে বাংলাদেশ-ভারত আলোচনা চলছে: রণধীর জয়সওয়াল ◈ মালয়েশিয়ায় কর্মী নিয়োগে ২৫ বাংলাদেশি এজেন্সির তালিকা প্রকাশ ◈ রাষ্ট্রপতি কার্যালয়সহ ৩ সচিব পদে রদবদল ◈ বিশ্বকাপ ফাইনালে মারামারি: ১০ ম্যাচ নিষিদ্ধ পারেদেস, আর ৭ ম্যাচ মোলিনা ◈ নতুন পাঁচজনকে নিয়ে মন্ত্রিসভায় রদবদল, কে কোন দায়িত্ব পাচ্ছেন? ◈ প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: রয়টার্সকে প্রেস সচিব

প্রকাশিত : ২৯ মে, ২০২০, ০৬:২১ সকাল
আপডেট : ২৯ মে, ২০২০, ০৬:২১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]করোনা মোকাবিলায় নতুন তহবিল গঠন কর্মসূচি চালু করলো ইইউ

মুসা আহমেদ: [২] প্রাণঘাতী ভাইরাস কোভিড-১৯ মোকাবিলায় নতুন করে তহবিল গঠন কর্মসূচি চালু করেছে ইউরোপীয় ইউনিয়ন কমিশন।

[৩] বৃহস্পতিবার সংস্থাটি জানায়, করোনা পরীক্ষা, ভ্যাকসিন তৈরি ও করোনারোগী চিকিৎসাসহ করোনা সার্বিক মোকাবিলায় বিশ্ব তহবিল কর্মসূচি চালু করা হয়েছে। তবে এক্ষেত্রে সদস্য দেশগুলোকে সমহারে চাঁদা দিতে হবে না বলেও জানিয়েছে ইউরোপীয় সংস্থাটি। রয়টার্স

[৪] ইউরোপীয় নতুন এ উদ্যোগের নাম দেয়া হয়েছে ‘গ্লোবাল গোল: ইউনাইট ফর আওয়ার ফিউচার’। যার অর্থ, বিশ্বব্যাপী এখন একটাই লক্ষ্য, তা হচ্ছে আমাদের ভবিষ্যতকে বাঁচাতে সবাইকেক এক হতে হবে। এ স্লোগানের মাধ্যমে বেসরকারি ও সরকারিভাবে কয়েক বিলিয়ন ডলার আর্থিক সহায়তা নিয়ে তহবিল গঠন করা হবে বলে জানিয়েছে সংস্থাটি।

[৫] এ সময় তহবিল গঠন কর্মসূচি চালু করে ইউরোপীয় কমিশন প্রধান উরসুলা ভন ডার লিয়েন বলেন, করোনায় সবাই নিরাপদে না থাকলে আলাদাভাবে কেউ নিরাপদে থাকবে না। তাই সবাই এক হয়ে করোনার মত প্রাণঘাতী ভাইরাস মোকাবিলা করতে হবে। বিশ্বব্যাপী নতুন এ চাঁদা তোলার ক্যাম্পেইন চলবে আগামী ২৭ জুন পর্যন্ত।

[৬] এর আগেও একই লক্ষ্য নিয়ে এ ধরনের বৈশ্বিক কর্মসূচি চালু করেছিলো ইউরোপীয় ইউনিয়ন। যেখানে এক মাসের কম সময়ে ১১ বিলিয়ন ডলারের তহবিল গঠন করতে সক্ষম হয় সংস্থাটি। যার মধ্যে অর্ধেকের বেশি পরিমাণ আর্থিক সহায়তা আসে ইউরোপের দেশগুলো থেকে। বাকি সহায়তা আসে অন্যান্য দেশ ও বাণিজ্যেক প্রতিষ্ঠান থেকে।

[৭] এ বিষয়ে ইইউ সংশ্লিষ্টরা জানায়, সেসময় ১১ বিলিয়ন ডলারের অধিকাংশ সহায়তা দেয় ইউরোপের দেশগুলোর সরকার। এর বাইরে কেবল চীন থেকে আসে মাত্র ৫০ বিলিয়ন ডলার। অন্যদিকে, এ ধরনের তহবিলে আর্থিক সহায়তা থেকে বিরত থাকে ডোনাল্ড ট্রাম্পের যুক্তরাষ্ট্র।

  • সর্বশেষ
  • জনপ্রিয়